1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯ কালিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ কালিগঞ্জের সাধারণ মানুষের চোখে ইরান যুদ্ধ: বিশ্ব রাজনীতি বনাম পকেটের টান ‘ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না’: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নিয়োগকৃত গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ পশ্চিমবঙ্গের বিধানসভা দুই দফায় ভোট : মোদীর ১৮ হাজার কোটি বনাম মমতার ডিএ-ভাতা কার্ডে সরগরম বাংলা দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ আরও ৫ সিটিতে বিএনপির প্রশাসক: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল ও সম্প্রীতির মিলনমেলা

কালিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন রক্তাক্ত জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের কৃষি ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর গ্রামের কালাম গাজীর পুত্র মিজানুর রহমানের (৪০) সাথে একই গ্রামের আঃ সাত্তার গাজীর পুত্র মতিউর রহমান (৩৫) এবং ফজের আলীর পুত্র ফজলু গাজীর (৪৭) দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।

আজ সকালে বালিয়াডাঙ্গা বাজারের তেঁতুল তলা সংলগ্ন কৃষি ব্যাংকের সামনে উভয় পক্ষ মুখোমুখি হলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। হামলাকারীরা রড, লাঠি এবং গরান কাঠ দিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৯ জনের মাথা, হাত, পিঠ ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন কালিগঞ্জ সার্কেলঅফিসার ইনচার্জ (ওসি)। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কালিগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ২০ মার্চ ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    কালিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯

    আপডেট সময় : ০৯:২৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬