1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গের বিধানসভা দুই দফায় ভোট : মোদীর ১৮ হাজার কোটি বনাম মমতার ডিএ-ভাতা কার্ডে সরগরম বাংলা দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলোনমেলা সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ আরও ৫ সিটিতে বিএনপির প্রশাসক: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল ও সম্প্রীতির মিলনমেলা কালিগঞ্জের মৌতলায় মাদকসহ যুবক আটক, আলামত ‘মোটরসাইকেল’ গায়েব! স্পিকারের শূন্য চেয়ারে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদ: নজিরবিহীন উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ পাওনা ১৫ লাখ টাকা আত্মসাতের ফন্দি: কালিগঞ্জে জিম পোল্ট্রি ফিড পরিচালকের সংবাদ সম্মেলন, কালিগঞ্জে নদী রক্ষা প্রকল্পের কাজে অনিয়ম : ১৫ লক্ষ টাকার বাঁশ-খুঁটির বাঁধ যেন বালির বাঁধ!

কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জে অধিক মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার মৌতলা ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

বিকেল ৫টার দিকে কালিগঞ্জ থানার এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মৌতলা ইউনিয়নের পিরোজপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মেসার্স লায়ন এন্টারপ্রাইজ’-এ অভিযান চালায়। সেখান থেকে ৩০টি ব্যারেল জব্দ করা হয়, যার মধ্যে ৬ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল পেট্রোল ভর্তি ছিল। বাকি ২০টি ব্যারেল খালি পাওয়া যায়।

পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দোকানের মালিক পার্থ প্রতিম অর্জুন সিংহ (২৬) তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং অবৈধভাবে মজুদ করায় তাকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে দুপুর ৩টা ২০ মিনিটের দিকে বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে মোঃ আনারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২০০ লিটার তেল ও তেল বিক্রির সরঞ্জামসহ ১টি খালি ব্যারেল জব্দ করা হয়। আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এবং অবৈধ উদ্দেশ্যে তেল মজুদ রাখার দায়ে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান তাকে ২০০০ টাকা জরিমানা করেন।

সার্কেল এসপি রাজিব আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের নির্দেশনায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা ভবিষ্যতে তেলের দাম বাড়ার আশায় বা অতিরিক্ত মুনাফার লোভে এই মজুদ গড়ে তুলেছিলেন।

জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ১৬ মার্চ ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ

    আপডেট সময় : ০৭:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬