1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে কোদালের কোপে নারীসহ ৫ জন রক্তাক্ত জখম কালিগঞ্জে থানা সংস্কারের নামে নাজিমগঞ্জ বাজারে ‘চাঁদা’ আদায় : তোলপাড় কালিগঞ্জে সিন্ডিকেটের কবলে কৃষকের ৭৫ কোটি টাকা-রক্তচোষা অফিসার, সার ডিলার ও সুদে মহাজনের হালখাতার উল্লাস কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার ও ২ কারবারি আটক কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তঃপ্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালিগঞ্জে একই শিক্ষাপ্রতিষ্ঠানের দুই কিশোর নিখোঁজ:  চরম উৎকণ্ঠায় পরিবার, থানায় পৃথক জিডি ফ‍্যাসিস্ট আমলের সব সার নিয়োগ ডিলার বাতিল নতুন সার ডিলার নিয়োগের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ; ২০-২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য

পাওনা ১৫ লাখ টাকা আত্মসাতের ফন্দি: কালিগঞ্জে জিম পোল্ট্রি ফিড পরিচালকের সংবাদ সম্মেলন,

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে ব্যবসায়িক সততাকে পুঁজি করে বিপুল অংকের অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের বিশ্বস্ততাকে পুঁজি করে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার লক্ষ্যে একটি ধুরন্ধর চক্র নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন “জিম পোল্ট্রি এন্ড ফিস ফিড” এর পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল বারী।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল বারী লিখিত বক্তব্যে রঘুনাথপুর গ্রামের দলিলউদ্দীন গাজীর ছেলে জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও আর্থিক প্রতারণার রোমহর্ষক বর্ণনা দেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২১ সাল থেকে ডিডস্ট্যাম্পের শর্ত মেনে জাহাঙ্গীর কবির বাকিতে পোল্ট্রি ফিড নিয়ে ব্যবসা শুরু করেন। এক পর্যায়ে আব্দুল বারীর সরল বিশ্বাসের সুযোগ নিয়ে বকেয়া টাকার পরিমাণ দাঁড়ায় ৪৬ লক্ষ টাকা। বারবার তাগাদা এবং হালখাতার দাওয়াত উপেক্ষা করে জাহাঙ্গীর আত্মগোপনের কৌশল অবলম্বন করেন। অনেক চেষ্টার পর কিছু টাকা উদ্ধার হলেও এখনও ১৫ লক্ষ টাকা বকেয়া রয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১০ মার্চ পাওনা টাকা চাইতে গেলে আব্দুল বারীর ম্যানেজার শওকাত ও বিশেষ সহকারী আকবর আলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ইতোমধ্যেই থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে। আব্দুল বারী দাবি করেন, পাওনা টাকা ফেরত না দেওয়ার হীন উদ্দেশ্যে জাহাঙ্গীর এখন উল্টো মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে আব্দুল বারীর দীর্ঘদিনের অর্জিত সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।

শেখ আব্দুল বারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি এলাকায় সুনামের সাথে ব্যবসা করছি। কিন্তু জনৈক জাহাঙ্গীর ও তার সহযোগী রেজাউল আমার পাওনা টাকা আত্মসাতের জন্য এখন নোংরা খেলায় মেতেছে। কতিপয় দুষ্কৃতকারী তাকে ইন্ধন দিচ্ছে।” তিনি দ্রুত এই প্রতারক চক্রের হাত থেকে পাওনা টাকা উদ্ধার এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আব্দুল বারীর ব্যবসায়িক সহকর্মীরা উপস্থিত থেকে এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং সত্য উদঘাটনে গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে কোদালের কোপে নারীসহ ৫ জন রক্তাক্ত জখম

পাওনা ১৫ লাখ টাকা আত্মসাতের ফন্দি: কালিগঞ্জে জিম পোল্ট্রি ফিড পরিচালকের সংবাদ সম্মেলন,

আপডেট সময় : ০৮:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬