1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: ‘নারীদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে হবে’-ইউএনও তানিয়া আক্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৪৯ অপরাহ্ণ, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৬৮৭ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

“প্রাচীনকালের মতো নারীদের আর ঘরে বসে থাকা সম্ভব নয়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী; তারা কর্মক্ষম হলে তবেই সংসার ও সমাজে বড় ভূমিকা রাখতে পারবে। নারীর ক্ষমতায়নেই এগিয়ে যাবে আগামী দিনের বাংলাদেশ।”

আজ রবিবার (৮ মার্চ) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে এবং ডিএমসি ক্লাবের মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে-অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডল, পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার মন্ডল

বক্তারা তাদের আলোচনায় নারীর ক্ষমতায়ন, মানসম্মত শিক্ষা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা পাবে, যা দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক জমকালো ‘নারী উদ্যোক্তা উন্নয়ন মেলা’র উদ্বোধন করা হয়। মেলায় স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত হস্তশিল্প, পোশাক ও দেশীয় তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করেন। অতিথিরা মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং নারীদের সৃজনশীলতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে নারী দিবসের সংহতি প্রকাশ করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: ‘নারীদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে হবে’-ইউএনও তানিয়া আক্তার

আপডেট সময় : ০৯:০৪:৪৯ অপরাহ্ণ, রবিবার, ৮ মার্চ ২০২৬