1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক জলসীমায় টর্পেডো হামলা:ইরানি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় বিশ্ব রাজনীতিতে তীব্র উত্তেজনা ইরান-এর বিরুদ্ধে প্রহারের তীব্রতা বাড়াল আমেরিকা, যুদ্ধ পরিস্থিতি ঘিরে বাড়ছে উত্তেজনা ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে ইসরায়েল শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: দুবাইয়ে মার্কিন কনস্যুলেটে ইরানের ড্রোন হামলা স্পেন ছাড়ল মার্কিন যুদ্ধবিমান, ইরানে হামলায় ঘাঁটি ব্যবহারে মানা মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাংলাদেশ: প্রভাব ও চ্যালেঞ্জ কালিগঞ্জ প্রেসক্লাব-এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা কালিগঞ্জে ব্যাপক ভুমিকম্পন অনুভুত

ইরান-এর বিরুদ্ধে প্রহারের তীব্রতা বাড়াল আমেরিকা, যুদ্ধ পরিস্থিতি ঘিরে বাড়ছে উত্তেজনা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেক্স :

ইজরায়েল-কে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে লাগাতার হামলা চালাচ্ছে আমেরিকা। অতর্কিত হামলা থেকে পরিস্থিতি এখন কার্যত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কম্যান্ড United States Central Command (CENTCOM) জানিয়েছে, ইরানের ভেতরে প্রায় ২০০০টি লক্ষ্যে আঘাত হানা হয়েছে। দাবি করা হয়েছে, ইরানের ১৭টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে সাবমেরিনও রয়েছে।

অ্যাডমিরাল Brad Cooper জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে অভিযানে নামানো হয়েছে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা, ২০০টি যুদ্ধবিমান, দু’টি বিমানবাহী রণতরী এবং একাধিক বোমারু বিমান।

অন্যদিকে, পাল্টা জবাব দিতে উপসাগরীয় দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। হামলা ও পাল্টা হামলায় জ্বলছে গোটা পশ্চিম এশিয়া। সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে বলে জানা গিয়েছে।

বিপুল যুদ্ধ ব্যয়

যুদ্ধের আর্থিক ব্যয়ও নজরকাড়া। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক Center for a New American Security-এর তথ্য অনুযায়ী—যুদ্ধের প্রথম ২৪ ঘণ্টাতেই প্রায় ৭৭৯ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৯০০ কোটি টাকা। শুধু বিমানবাহী রণতরী সক্রিয় রাখতেই দৈনিক ৬.৫ মিলিয়ন ডলার (প্রায় ৫৮ কোটি টাকা) ব্যয় হচ্ছে। পশ্চিম এশিয়ায় বর্তমানে আমেরিকার দু’টি ক্যারিয়ার মোতায়েন রয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালাতে বিমান ও জাহাজ নামানোর আগেই মোট খরচ হয় প্রায় ৫,৫৫৬ কোটি টাকা।

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর যুদ্ধনীতি দেশেই সমালোচনার মুখে পড়েছে। ডেমোক্রেটিক সেনেটররা অভিযোগ তুলেছেন, স্পষ্ট কৌশল ছাড়াই দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়ছে আমেরিকা এবং কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ এগিয়ে নেওয়া হচ্ছে।

সেনেটর Chris Van Hollen সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করেছেন, ইরান যুদ্ধ নিয়ে রুদ্ধদ্বার বৈঠকেও পর্যাপ্ত ব্যাখ্যা পাননি জনপ্রতিনিধিরা।

মার্কিন-ইরান সংঘাত ক্রমশ জটিল ও বিস্তৃত আকার নিচ্ছে। সামরিক শক্তি প্রদর্শন, বিপুল আর্থিক ব্যয় এবং রাজনৈতিক বিতর্ক—সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা বিশ্ব।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
    ফজরসময়
    জোহরসময়
    আসরসময়
    মাগরিবসময়
    ইশাসময়
    সূর্যোদয় : সময় সূর্যাস্ত : সময়

    ইরান-এর বিরুদ্ধে প্রহারের তীব্রতা বাড়াল আমেরিকা, যুদ্ধ পরিস্থিতি ঘিরে বাড়ছে উত্তেজনা

    আপডেট সময় : ১০:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬