1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৪৮ অপরাহ্ণ, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৬৯৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অনাধিকার প্রবেশ করে সভাপতি সামিউল মনিরের ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ-২৬) বেলা ৩টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদউল্লাহ বাচ্চু, কোষাধ্যক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর, নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক, শেখ নাজমুল হোসেন, সেলিম শাহরিয়ারসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, সহকর্মী সামিউল মনিরের ওপর সংঘটিত হামলা পূর্বপরিকল্পিত এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, সোমবার (২ মার্চ-২৬) শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে দুর্বৃত্তরা সভাপতি মনিরের ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শ্যামনগর থানায় ১৪ জনের নামে মামলা (নং-৪) দায়ের হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৮:৪৮ অপরাহ্ণ, বুধবার, ৪ মার্চ ২০২৬