1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার-এর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক প্রকাশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৩২ অপরাহ্ণ, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • ৯৩৬ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সদস্য আব্দুল কাদেরের পিতা, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল গফফার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা, কালিগঞ্জ উপজেলা শাখা।

মরহুম আব্দুল গফফার গত রাত ১:৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন “দেশমাতৃকার টানে ১৯৭১ সালে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়া এই বীর সেনানীর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক ও অভিভাবককে হারালাম। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

বিবৃতিতে স্বাক্ষর করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা, কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান শিমুল-সহ সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার-এর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক প্রকাশ

আপডেট সময় : ১২:১৩:৩২ অপরাহ্ণ, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬