1. tusu0x1@gmail.com : :
  2. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

কালিগঞ্জে বিএনপির নির্বাচনী-পরবর্তী বর্ধিত সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান, বহিষ্কৃতদের বিষয়ে কঠোর অবস্থান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • ১১২৮ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলা-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নির্বাচনী-পরবর্তী কার্যক্রম মূল্যায়ন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এক বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু। বক্তারা সাম্প্রতিক নির্বাচনী কার্যক্রম পর্যালোচনা করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মতামত তুলে ধরেন।

সভায় নেতারা বলেন, দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর আদর্শ ও নীতির প্রশ্নে কোনো আপস করা হবে না। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং ইতোমধ্যে বহিষ্কৃত হয়েছেন, তাদের বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, গণমানুষের আস্থা অর্জনে সাংগঠনিক শৃঙ্খলা জোরদার, নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন এবং জনসম্পৃক্ত কার্যক্রম বাড়ানো জরুরি। ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি পুনর্গঠন, সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন এবং নিষ্ক্রিয়দের চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। দলের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান (বাপ্পী), উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা তাঁতী দলের সভাপতি শরীফ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে নেতাকর্মীরা সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করতে পারস্পরিক সমন্বয়, ত্যাগ ও ঐক্যের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

কালিগঞ্জে বিএনপির নির্বাচনী-পরবর্তী বর্ধিত সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান, বহিষ্কৃতদের বিষয়ে কঠোর অবস্থান

আপডেট সময় : ১০:০০:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬