1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মহিলা মেম্বার পদপ্রার্থী দিলরুবা পারভীন (ডলি) কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে কোরবানী মাংস বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্টার নিউজের সাব-এডিটর গাজী কাইয়ুমের ঈদ শুভেচ্ছা ত্যাগের মহিমায় খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর আহ্বান ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শেখ গোলাম মোস্তফা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন : ঈদ শুভেচ্ছা বার্তায় কাজী ইউসুফ কবির চেতনায় নজরুল : কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কবি নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তী উদযাপন আদালতের আদেশ ও ১৪৫ ধারা বৃদ্ধাঙ্গুলি: কালিগঞ্জে ২৪ দিনেও রক্ষা পেল না ভূমিহীনরা, ওসির ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন  ‘হলুদ খাম’ ও এক কাপ চায়ের মহিমা : একটি ঈদ স্পেশাল রম্য উপাখ্যান সাদপুরে এসপিএল টি-২০ ক্রিকেট: চ্যাম্পিয়ন নওয়াবেগী সাবা ওরিয়েন্স দেবহাটায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার

কালিগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতা : অফিস দখল নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৮

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৩ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি : 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আটজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ফতেপুর  ইউনিয়নের বাঁশতলা মোজাম মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র বলছে, নির্বাচনী কার্যালয়ের দখল ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এই সংঘাতের সূত্রপাত।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে একই দলের দুইজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেন। তবে দলীয় ধানের শীষ প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন ডা. শহিদুল আলম। অন্যদিকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন কাজী আলাউদ্দিন। নির্বাচনে উভয়েই পরাজিত হওয়ার পর সংশ্লিষ্ট একটি নির্বাচনী অফিসের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

স্থানীয়দের দাবি, শুক্রবার অফিসের চাবি হস্তান্তরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর জের ধরে শনিবার বিকেলে উত্তেজনা চরমে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একদল লোক লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে আসে। কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে নারীসহ আটজন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন-আনোয়ারুল ইসলাম আকুল (৫০), আব্দুস সাত্তার (৬২), মীর শাহিনুর রহমান (৪০), শফিউল আজম (৪৮), অজিফা বেগম (২৪), নাজমা বেগম (৩৪), সাদিকুল ইসলাম (২০) ও মরিয়ম খাতুন (২৬)।

আহতদের মধ্যে ছয়জনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আহতদের পরিবার চরম আতঙ্কের মধ্যে আছে।

রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে নতুন করে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মহিলা মেম্বার পদপ্রার্থী দিলরুবা পারভীন (ডলি)

কালিগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতা : অফিস দখল নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৮

আপডেট সময় : ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬