1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা-৩ ডা. শহিদুল আলমের ফুটবল জনসভায় গণজোয়ার, শেষ মুহূর্তের উত্তেজনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৪৫ অপরাহ্ণ, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
  • ৭৩৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি: 

সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের নির্বাচন শেষ পর্বে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ছয়জন প্রার্থীর মধ্যে মূল লড়াই সীমিত হয়ে এসেছে তিন প্রতীকে–বিএনপির ধানের শীষ, জামায়াত সমর্থিত দাড়িপাল্লা এবং স্বতন্ত্র প্রার্থী, ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্কে ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা বাসীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। এসময় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে ফুটবল প্রতীকের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 জনসভায় প্রধান অতিথি ডা. শহিদুল আলম বলেন, “আমি দলের বিভাজন ভুলে সাধারণ মানুষের আশা ও স্থানীয় উন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই।”  এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাইনারিটি জনতা পার্টির সংসদ সদস্য প্রার্থী রুবেল গাইন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য গাজী তুহিন, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান, বিভিন্ন ইউনিয়নের বহিস্কৃত বিএনপির নেত্রীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ভোটারদের ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

সাতক্ষীরা-৩ ডা. শহিদুল আলমের ফুটবল জনসভায় গণজোয়ার, শেষ মুহূর্তের উত্তেজনা

আপডেট সময় : ১০:৩৭:৪৫ অপরাহ্ণ, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬