1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠিত কালিগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের পাহাড়: ফোন ধরেন না সাংবাদিকদের, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক সতেরো বছরের ছায়া : অনিয়মের উত্তরাধিকার ভাঙতে হলে জবাবদিহিই একমাত্র পথ কালিগঞ্জে সরকারি পুকুর সংলগ্ন ড্রেন সংস্কার কাজের উদ্বোধন, উপকৃত হবে ৪০০ পরিবার অবশেষে প্রত্যাহার কালিগঞ্জের সেই বিতর্কিত অধ্যক্ষ হুমায়ন কবীর: শিক্ষক বদলি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ? নাকি নতুন বানিজ্য! সম্পাদকীয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ও শিক্ষা খাতের সংকট কালিগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: বিএনপি কার্যালয়ে ককটেল হামলা মামলার আসামিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার কালিগঞ্জ থানায় ককটেল বিষ্ফোরনে আহত শ্রমিক রফিকুলের পাশে দাঁড়ালেন ওসি শহিদুল ইসলাম ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন, মোঃ জুলহক সরদার সভাপতি-সদস্য সচিব জেসমিন কাকুলী

নির্বাচনে নজরদারি করবে ড্রোন ও বডি ক্যামেরা : কালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ মহড়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
  • ৭২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরার কালিগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ প্রস্তুতি মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কালিগঞ্জ সেনা ক্যাম্পে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় সেনাবাহিনীর চৌকস সদস্যরা ভোটকেন্দ্রে সৃষ্ট যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সাথে দ্রুত নিয়ন্ত্রণে আনার রণকৌশল প্রদর্শন করেন।

কালিগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো: নাহিদুল হক খান (এসজিপি) মহড়া শেষে গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সেনাবাহিনী সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “ইতোমধ্যে সাতক্ষীরা জেলায় ৪টি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত এলাকার সকল ভোটকেন্দ্রে প্রয়োজনীয় রেকি (পর্যবেক্ষণ) সম্পন্ন করেছেন সেনাসদস্যরা।”

এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, নির্বাচনী এলাকায় নজরদারি এবং আভিযানিক কার্যক্রমের জন্য সেনাবাহিনী ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবে। এছাড়া ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ ও নিখুঁত পরিকল্পনা করে অভিযান পরিচালনা করা হবে।

ক্যাম্প কমান্ডার আরও বলেন, “স্থানীয় প্রশাসন, জেলা নির্বাচন অফিস এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে আমরা কাজ করছি। এই মহড়া সাধারণ ভোটারদের মনে নির্ভয়ে ভোট দেওয়ার সাহস যোগাবে এবং নির্বাচনী কর্মকর্তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। আমরা আশ্বস্ত করতে চাই, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।”

একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন এবং একতাবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ

নির্বাচনে নজরদারি করবে ড্রোন ও বডি ক্যামেরা : কালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ মহড়া

আপডেট সময় : ০৯:৩০:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬