1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জে তিন দিনের সিরিজ ক্রিকেট, প্রথম দিনেই দাপুটে জয়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৪০৫ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে শুরু হয়েছে তিন দিনের সিরিজ ক্রিকেট। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ও খুলনা জেলার পাইকগাছা ক্রিকেট একাডেমির মধ্যকার সিরিজের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিক কালিগঞ্জ ক্রিকেট একাডেমি।

উপজেলা পরিষদ মাঠে খেলোয়াড়দের পরিচিতি অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কালিগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেস ক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, সাংবাদিক ফজলুল হক, আব্দুল কালাম বিন আকবর ও উভয় দলের কোর্স ম্যানেজার ও অধিনায়করা।

খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কালিগঞ্জ ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে শক্তিশালী ২৭৯ রান। দলের পক্ষে সুলতান সর্বোচ্চ ৪৫ রান করেন।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাইকগাছা ক্রিকেট একাডেমি শুরু থেকেই চাপে পড়ে। শেষ পর্যন্ত তারা ২৩ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায়। ফলে ৪০ রানের জয় নিশ্চিত করে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি।

ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম ও রুবায়েত। তিন দিনের এই সিরিজ আগামী শনিবার পর্যন্ত চলবে। সিরিজের দ্বিতীয় দিনের খেলা আগামী শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

কালিগঞ্জে তিন দিনের সিরিজ ক্রিকেট, প্রথম দিনেই দাপুটে জয়

আপডেট সময় : ০৯:১৫:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫