1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

রেকর্ড গড়া জয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:২৩ অপরাহ্ণ, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১০৩৯ বার পড়া হয়েছে

তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ৪৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা গুটিয়ে যায় মাত্র ১৩৮ রানে। এই জয়ের মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় কিউইরা। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা পঞ্চম টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল নিউজিল্যান্ড।

সোমবার (২২ ডিসেম্বর) পঞ্চম দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ৪৩ রান নিয়ে। দিনের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তুলে ওপেনিং জুটি স্কোর এগিয়ে নেয় ৮৭ রানে। তবে এরপরই ধস নামে ব্যাটিংয়ে। মাত্র ৫১ রানের ব্যবধানে শেষ ১০ উইকেট হারিয়ে ইনিংস গুটিয়ে যায় ক্যারিবীয়দের।

ওপেনার ব্র্যান্ডন কিং ৯৬ বলে ৬৭ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন। আরেক ওপেনার জন ক্যাম্পবেল ১০৫ বলে করেন ১৬ রান।

এই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হন ডেভন কনওয়ে। রেকর্ডগড়া পারফরম্যান্সের সুবাদে সিরিজসেরার পুরস্কার জিতেছেন ডাফি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

রেকর্ড গড়া জয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

আপডেট সময় : ০৬:৩৮:২৩ অপরাহ্ণ, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫