1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৪৯ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৭৮৫ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ শীর্ষক এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির সদস্য সচিব মারুফ হাসান।
অনুষ্ঠানে এসময় আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ-সভাপতি এসএম আহম্মদ উল্যাহ বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক ফজলুল হক, আলমগীর হোসেন, নির্বাহী সদস্য সোলায়মান মামুন প্রমুখ।
বক্তারা বলেন, সমাজ গঠনে নৈতিকতা, মূল্যবোধ, মানবতা ও দায়িত্ববোধের বিকাশ অপরিহার্য। সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে সমাজে একটি মূল্যভিত্তিক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা পালনের অঙ্গীকারে শপথ গ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে সমাজে সমতা, সহমর্মিতা ও কল্যাণকেন্দ্রিক মানসিকতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

কালিগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৮:৪৯ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫