1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ‎যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরা নারী শিশু নির্যাতন আদালত সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক্টরের ধাক্কায় মাছ বিক্রেতা নূর ইসলাম নিহত, এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার কালিগঞ্জে খোকন মোল্লার ফ্রি অ্যাম্বুলেন্স সেবার এক মাস পূর্তি উদযাপন-ড্রাইভারের বেতন প্রদান

কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সোলায়মান মামুন :

সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপজেলা পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য-‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। এর মূল লক্ষ্য ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, কালিগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কুশুলিয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম এবং জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম। খেলাটির সার্বিক ধারাভাষ্যে ও সঞ্চালনায় ছিলেন এম আর মোস্তাক

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন, কালিগঞ্জ, সাতক্ষীরার আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার

কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন

আপডেট সময় : ০৯:৪৬:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬