1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরার কালিগঞ্জে খোকন মোল্লার ফ্রি অ্যাম্বুলেন্স সেবার এক মাস পূর্তি উদযাপন-ড্রাইভারের বেতন প্রদান কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কালিগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ‘রুবাইয়াত-ই-খৈয়াম’-এর অনুবাদক আলহাজ্ব শামসুদ্দিন গাজীর ইন্তেকাল : জানাযা শেষে পানিয়ায় দাপন সম্পন্ন কালিগঞ্জের বিষ্ণুপুরে চেয়ারম্যান পদপ্রার্থী টুটুলের লিফলেট বিতরণ ও কুশল বিনিময় কালিগঞ্জে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কুশুলিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী সিরাজুল ইসলামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালিগঞ্জের ফুলতলা মোড়ে নির্মাণকাজের মধ্যেই ফুটপাত দখল, ভোগান্তিতে পথচারীরা কালিগঞ্জে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ‘ঝর্ণা ক্লিনিক’ সিলগালা সঞ্জিব সরকার হত্যা মামলা: ৩ প্রধান আসামির জামিন নামঞ্জুর, রিমান্ড আবেদন

সাতক্ষীরার কালিগঞ্জে খোকন মোল্লার ফ্রি অ্যাম্বুলেন্স সেবার এক মাস পূর্তি উদযাপন-ড্রাইভারের বেতন প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৩৮ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে জনগণের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিচালিত নিজস্ব অর্থায়নের অ্যাম্বুলেন্স সেবা সফলভাবে এক মাস পূর্ণ করেছে।

কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক আমিরুল ইসলাম খোকন মোল্লা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই অ্যাম্বুলেন্স সার্ভিসটি চালু করেছিলেন। এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেই মূলত এই মহৎ উদ্যোগ নেওয়া হয়।

সেবার প্রথম মাস পূর্তি উপলক্ষে অ্যাম্বুলেন্সের নিবেদিতপ্রাণ চালক জামালের হাতে নিজ অর্থায়নে তার মাসিক বেতন ও বিশেষ বোনাস তুলে দেন আমিরুল ইসলাম খোকন মোল্লা। এ সময় চালকের নিষ্ঠা ও সততার প্রশংসা করে তার কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম খোকন মোল্লা বলেন, “মানুষের সেবা করার এই ক্ষুদ্র প্রয়াস ইনশাআল্লাহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কৃষ্ণনগরবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে থাকার এই অঙ্গীকারে আমি বদ্ধপরিকর। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসাই আমার মূল শক্তি।”

তিনি আরও জানান, এলাকাবাসীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই অ্যাম্বুলেন্স সার্ভিসটি সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার কালিগঞ্জে খোকন মোল্লার ফ্রি অ্যাম্বুলেন্স সেবার এক মাস পূর্তি উদযাপন-ড্রাইভারের বেতন প্রদান

সাতক্ষীরার কালিগঞ্জে খোকন মোল্লার ফ্রি অ্যাম্বুলেন্স সেবার এক মাস পূর্তি উদযাপন-ড্রাইভারের বেতন প্রদান

আপডেট সময় : ১০:৫২:৩৮ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬