1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জে ইট পাঁজায় ভ্রাম্যমাণ আদালত প‌রিচা‌লিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১৫৭১ বার পড়া হয়েছে

কা‌লিগঞ্জ প্রতিনিধি:

কালিগঞ্জে আইন লঙ্ঘন করে প্রকাশ্যে লোকালয়ে অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে
কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আব্বাস আলী শেখের পুত্র মারুফ হোসেনকে আইন অমান্য করে স্থানীয় প্রতিবেশীদের বাঁধা উপেক্ষা করে ব্যবসায়ীকভাবে ইট পোড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রৈট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার বিশ্বাস বিশ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভবিষতে গ্রামের ভিতরে অবৈধভাবে আর ইট পোড়াবে না মর্মে মুচালিকা দিয়ে এযাত্রায় সে রেহাই পায়। আদালত পরিচালনাকালে থানা পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ শতশত প্রতিবাদী গ্রামবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি আইন লঙ্ঘন করে প্রকাশ্যে অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি চালাচ্ছিল। ইট পোড়াতে ইতিমধ্যে উপকরণ হিসেবে হাজার হাজার মন আম, কাঁঠাল, শিশুফুল, বাবলা, খেঁজুরগাছসহ অন্যান্য উপকারী কাঠ স্তুপ করা হয়েছিলো পরিবেশ বিপর্যয় উপেক্ষা করে ইটপোড়াতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আব্বাস শেখের পুত্র মারুফ হোসেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় বিপত্তিতে পড়ে সে। এর আগে গত শনিবার (১৪ জুন ২৫) ঘটনাস্থলে গেলে মারুফ হোসেনের বড় ভাই আয়ূব আলী শেখ বলেন বিগত ৩- ৪ বছর ধরে ইট পোড়ানোর কাজ চলছে। কেউ কোনদিন বাঁধা দেইনি, এবারও কোন সমস্যা হবেনা। এভাবে ইটপোড়ানোর কাজ চলবে। এখানে কোন পরিবেশ দুষণ হচ্ছেনা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এখানে কোন পরিবেশ দুষণ হয়না। কোন বাঁধাবিঘ্ন আসেনা। আমার ভাই মারুফ হোসেন আর ভাইপো সেনা সদস্য ডালিম আছে সেই দেখবে। এখানে আশেপাশের সকল সম্পত্তি আমার।পরিবেশ দুষণ হওয়ার মতো কিছু নেই। লোকালয়ের মধ্যে ৩-৪ বিঘা জমির উপর ৮০ হাজার ইট পোড়ানোর জন্য ইট সাজানো হচ্ছিলো ঠিক সেই সময়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এই ভ্রাম্যমাণ আদালত পারিচালিত হয়েছে বলে জানাগেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

কালিগঞ্জে ইট পাঁজায় ভ্রাম্যমাণ আদালত প‌রিচা‌লিত

আপডেট সময় : ০৬:২৫:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুন ২০২৫