1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, কালিগঞ্জ (সাতক্ষীরা) :

সাতক্ষীরার কালিগঞ্জে ব্যাংকিং নিয়মাবলী মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে ‘মেসার্স হক এন্টারপ্রাইজ’ নামক ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) আয়োজিত এ সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় শত শত গ্রাহক এবং ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ঊর্ধ্বতন ও দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র খুলনা রিজিওনের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের রিজিওনাল হেড মো. ফরিদ আহমেদ, সাতক্ষীরা জেলার এরিয়া ম্যানেজার মো. শাহাজাহান হোসেন এবং কালিগঞ্জ টেরিটোরির সেলস ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং ডিভিশন) শান্তনু দাস।

কর্মকর্তারা উপস্থিত গ্রাহকদের সাথে নিয়ে ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন খুঁটিনাটি দিক তুলে ধরে বলেন, আউটলেটটির পক্ষ থেকে কোনো গ্রাহকের সাথে কখনো ব্যক্তিগত বা অননুমোদিত উপায়ে কোনো ধরনের আর্থিক লেনদেন করা হয়নি এবং ভবিষ্যতেও করা হবে না।

অনুষ্ঠানে আরও জানানো হয়, মেসার্স হক এন্টারপ্রাইজ শুরু থেকেই ডাচ-বাংলা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সকল সার্কুলার এবং চুক্তিপত্রের শর্ত কঠোরভাবে অনুসরণ করে গ্রাহকদের বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসছে। সমাবেশে উপস্থিত স্থানীয় গ্রাহক ও সাক্ষীদের বক্তব্য অনুযায়ী, আউটলেটের বিরুদ্ধে অতীতে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি এবং এ বিষয়ে কোনো গ্রাহক কোনো ধরনের অভিযোগও তোলেননি।

সমাবেশের সমাপনী বক্তব্যে সংশ্লিষ্ট এজেন্ট আউটলেটের প্রোপাইটর কাজী মহিদুল ইসলাম ভবিষ্যতে ব্যাংকের সকল নিয়ম-নীতি পুরোপুরি মেনে আরও অধিক সততা, স্বচ্ছতা ও আস্থার সাথে গ্রাহকসেবা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ

আপডেট সময় : ১০:০৯:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬