1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার কালিগঞ্জে সংখ্যালঘুর জমি গভীর রাতে দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানযাত্রী নিহত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

Oplus_131072

মাসুদ পার‌ভেজ :

সাতক্ষীরার কালিগঞ্জে নিজস্ব মৎস্য প্রজেক্টে মাছের খাদ্য দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫৮) ওরফে রফুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া খানপাড়া গ্রামের মৃত গোলাম রহমান খানের মেজো ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের ভাতিজা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শাকিল খান জানান, সকালে আমার চাচা রফিকুল ইসলাম পিরোজপুর এলাকায় তাঁর নিজস্ব মৎস্য প্রজেক্টে মাছের খাদ্য দিতে যান। একপর্যায়ে তিনি প্রজেক্টের পানিতে নামলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান জানান, মৎস্য প্রজেক্টের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু

আপডেট সময় : ১২:০৭:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬