1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
বন্যা ও প্রান্তিক মানুষের ঝুঁকি: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষক শাহনেওয়াজ হোসাইনের নতুন গবেষণা জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির হোসেন পর্ব-২: ময়নাতদন্তে ‘হত্যা’ নিশ্চিত, তবুও অধরা আসামিরা! কালিগঞ্জের সঞ্জীব হত্যা তদন্তে কেন মিলছে না দৃশ্যমান অগ্রগতি? জাতীয় পর্যায়ে দ্রুততম মানব জাকিরকে কালিগঞ্জের ইউএনওর সংবর্ধনা সাতক্ষীরার কালিগঞ্জে কালিন্দী নদীতে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলে পিয়ার আলী গাজীর মরদেহ ইছাম‌তি নদী থে‌কে উদ্ধার, সকালে জানাজা সম্পন্ন সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর সংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে অবশেষে কালিগঞ্জের বসন্তপুর কালিন্দী নদীতে নিখোঁজ জেলে পিয়ার আলী গাজীর লাশ উদ্ধার সাতক্ষীরার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি: খোয়া গেছে মূল্যবান নথিপত্র ও মালামাল সাতক্ষীরার কালিগঞ্জে কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ জেলের ৩৬ ঘণ্টা পরও সন্ধান মেলেনি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বাজারে আতঙ্কের চোরাবালি ও আমাদের নীরব নিঃশেষ হয়ে যাওয়া

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির হোসেন

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে দেশের দ্রুততম অ্যাথলেটদের কাতারে জায়গা করে নেওয়া সাতক্ষীরার কালিগঞ্জের কৃতি সন্তান মোঃ জাকির হোসেনকে সংবর্ধনা দিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা, কালিগঞ্জ উপজেলা শাখা।

রোববার (২ আগস্ট) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় চ্যাম্পিয়ন অ্যাথলেট মোঃ জাকির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সহ-সভাপতি ইশারাত আলী ও মীর জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক শিমুল হোসেন ও ইমরান আলী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারি নুরুজ্জামান পাড়, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি এস এম রেদাওয়ান ফেরদৌস রনি এবং জাকিরের পিতা স্বাস্থ্যকর্মী মাহবুবুর রহমান।

এ সময় সাংবাদিক কাজী আল মামুন, জাহাঙ্গীর হোসেন, ফজলুল হক, তাপস কুমার ঘোষ, শেখ সলেমান মামুনসহ জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ, সুধীজন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে জাকির হোসেনের হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দিত করেন।

বক্তারা বলেন, জাকির হোসেনের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি কালিগঞ্জ ও সাতক্ষীরাবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর এ কৃতিত্ব জেলার তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জনের পথ সুগম করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা ও প্রান্তিক মানুষের ঝুঁকি: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষক শাহনেওয়াজ হোসাইনের নতুন গবেষণা

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির হোসেন

আপডেট সময় : ১০:২০:৩৫ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬