1. tusu0x1@gmail.com : :
  2. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

কালিগঞ্জে বিষ্ণুপুর চৌরাস্তা থেকে ফরিদপুর পর্যন্ত কার্পেটিং সড়কের পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন।

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ২০৫৩ বার পড়া হয়েছে
কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর চৌরাস্তা হইতে ফরিদপুর পর্যন্ত কার্পেটিং রাস্তার (G0B মেনটেনেন্স) কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ জুন ২০২৫) বেলা ১১টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নির্মাণকাজের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উপজেলা প্রকৌশলী জাকির হোসেন,  উপজেলা সহকারী প্রকৌশলী সজল কুমার রায়,উপজেলা মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক সফিরউদ্দিন সবুজ, বিশিষ্ট ঠিকাদার মোঃ ইলিয়াস হোসেন, ইউপি সদস্যা লাইলী পারভীন প্রমুখ।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ২৮০০ মিটার দীর্ঘ এই সড়কের ৪০ মিলিমিটার কার্পেটিং কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা থাকায় বর্ষা মৌসুমে চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছিল। নতুন করে নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সড়কটি শুধুমাত্র বিষ্ণুপুর নয়, আশপাশের গ্রামের মানুষের যোগাযোগ ও কৃষিপণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রকল্প বাস্তবায়নে গুণগতমান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

কালিগঞ্জে বিষ্ণুপুর চৌরাস্তা থেকে ফরিদপুর পর্যন্ত কার্পেটিং সড়কের পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন।

আপডেট সময় : ০৯:৫৩:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫