1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

শ্যামনগরের কৈখালী ইউনিয়নে অবৈধভাবে পাচারের সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ

  • ওসমান গনি
  • আপডেট সময় : ০৭:০২:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে অবৈধভাবে পাচারের সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ করা হয়েছে। গত ২৮ জুলাই সকালে জয়াখালী চেয়ারম্যান বাড়ি মোড়ে ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নেতৃত্বে এই সার জব্দ করা হয়।

অভিযোগ, বোশখালী গ্রামের মোঃ আমিনুর রহমান নিজের ডিলার লাইসেন্স না থাকা সত্ত্বেও সাতক্ষীরার রোজিনা খাতুনের নামে নিবন্ধিত “শাপলা এন্টারপ্রাইজ” লাইসেন্স ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিএডিসির সার তুলে আসছিলেন। স্থানীয় কৃষকদের ন্যায্যমূল্যে না দিয়ে তা অন্য ইউনিয়নে চড়া দামে বিক্রি করা হতো বলে চেয়ারম্যানের অভিযোগ।

স্থানীয় কৃষক হাফিজুর রহমান জানান, ডিলারের কাছে সার নিতে গেলে সঙ্গে বালাইনাশক কেনার শর্ত দেওয়া হয়, ফলে বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে সার কিনতে হয়।

অভিযুক্ত আমিনুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা ফোন রিসিভ করেননি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিবাশীষ দাস জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকও বিষয়টি অবগত হওয়ার কথা নিশ্চিত করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

শ্যামনগরের কৈখালী ইউনিয়নে অবৈধভাবে পাচারের সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ

আপডেট সময় : ০৭:০২:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬