1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে আটক ৭, উদ্ধার মাদক সেবনের সরঞ্জাম আন্তর্জাতিক জলবায়ু সাংবাদিকতায় ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে অভিনন্দন শ্যামনগরের কৈখালী ইউনিয়নে অবৈধভাবে পাচারের সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ কালিগঞ্জের গৌরব জাকির হোসেন: নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে ‘দ্রুততম মানব’ পর্ব-০১: কালিগঞ্জে সঞ্জীব হত্যা : সুরতহালে মিলল একাধিক আঘাতের চিহ্ন কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউনিয়ন টিসিবি ডিলার পয়েন্টে সোমবার (২৭ জুলাই ২০২৬) টিসিবির পণ্য বিক্রি করা হবে কালিগঞ্জের ভাড়াশিমলায় পরিকল্পিত চক্রান্ত: সরকারি কলোনি উচ্ছেদের বর্বরোচিত পায়তারায় দিশেহারা অসহায় পরিবারগুলো সম্পাদকীয়: রাজনীতির অন্ধ আবেগ, হঠকারী সিদ্ধান্ত ও পরিণতি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপির ভাইরাল পোস্ট: ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’ কালিগঞ্জে রাতভর বৃষ্টিতে শ্রাবণের জলাবদ্ধতা: ডুবছে ফসল, ভেসে যাচ্ছে মাছের ঘের, দ্বিগুণ সবজির দাম

শ্যামনগরের কৈখালী ইউনিয়নে অবৈধভাবে পাচারের সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ

  • ওসমান গনি
  • আপডেট সময় : ০৭:০২:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে অবৈধভাবে পাচারের সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ করা হয়েছে। গত ২৮ জুলাই সকালে জয়াখালী চেয়ারম্যান বাড়ি মোড়ে ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নেতৃত্বে এই সার জব্দ করা হয়।

অভিযোগ, বোশখালী গ্রামের মোঃ আমিনুর রহমান নিজের ডিলার লাইসেন্স না থাকা সত্ত্বেও সাতক্ষীরার রোজিনা খাতুনের নামে নিবন্ধিত “শাপলা এন্টারপ্রাইজ” লাইসেন্স ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিএডিসির সার তুলে আসছিলেন। স্থানীয় কৃষকদের ন্যায্যমূল্যে না দিয়ে তা অন্য ইউনিয়নে চড়া দামে বিক্রি করা হতো বলে চেয়ারম্যানের অভিযোগ।

স্থানীয় কৃষক হাফিজুর রহমান জানান, ডিলারের কাছে সার নিতে গেলে সঙ্গে বালাইনাশক কেনার শর্ত দেওয়া হয়, ফলে বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে সার কিনতে হয়।

অভিযুক্ত আমিনুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা ফোন রিসিভ করেননি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিবাশীষ দাস জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকও বিষয়টি অবগত হওয়ার কথা নিশ্চিত করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে আটক ৭, উদ্ধার মাদক সেবনের সরঞ্জাম

শ্যামনগরের কৈখালী ইউনিয়নে অবৈধভাবে পাচারের সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ

আপডেট সময় : ০৭:০২:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬