1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও ১০ম প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত খাজাবাড়িয়ায় দাপুটে মহলের ‘রাস্তা দখল’: জনচলাচলের রাস্তা রুদ্ধ, প্রশাসন কি নির্বিকার? কালিগঞ্জ ফিলিং স্টেশনে ‘মব কালচার’: বিশৃঙ্খলার জেরে তেল সরবরাহ বন্ধ, জিম্মি সাধারণ মানুষ বর্ণাঢ্য আয়োজনে কালিগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ: পান্তা-ইলিশ ও গ্রামীণ মেলার আমেজ মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র: ২০২৬ সালের রাজনৈতিক ভবিষ্যৎ ও অস্থিরতার সমীকরণ ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি: আজ রাতে ঘোষণার সম্ভাবনা সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে ১৭ কেন্দ্রে ১৪৪ ধারা জারি ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও নতুন উত্তেজনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইসলামাবাদ বৈঠক: অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান কালিগঞ্জে চেয়ারম্যানের বাড়ী অবৈধ ডিজেল, যৌথ বাহিনীর অভিযান, মুচেলকা শেষে জরিমানা

কালিগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে ১১ হাজার কেজি লবণ বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৬৫২ বার পড়া হয়েছে
শিমুল হোসেন:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বুধবার (৪ জুন ২০২৫) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামের সংলগ্ন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম সহ অন্যান্য কর্মকর্তারা। এই কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের ১৭টি মাদ্রাসা ও এতিমখানায় মোট ১১ হাজার ৪০ কেজি লবণ বিতরণ করা হয়েছে। প্রতিটি গরু বা মহিষের চামড়ায় ৮-১০ কেজি এবং ছাগল বা ভেড়ার চামড়ায় ৩-৪ কেজি লবণ প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। চামড়া ছায়াযুক্ত, শুষ্ক ও বায়ু চলাচলযোগ্য স্থানে সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে চামড়া শিল্পের উন্নয়ন ও জাতীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে। উল্লেখ্য, বিসিক ও জেলা প্রশাসনের এই যৌথ উদ্যোগে জনসাধারণকে চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন করা হচ্ছে, যা দেশের চামড়া শিল্পের উন্নয়নে সহায়ক হবে।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও ১০ম প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

কালিগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে ১১ হাজার কেজি লবণ বিতরণ

আপডেট সময় : ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫