1. tusu0x1@gmail.com : :
  2. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

কালিগঞ্জের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি লুৎফর, সহ-সভাপতি লিটন

সাতক্ষীরার কালিগঞ্জে ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয়ের অফিসকক্ষে সর্বসম্মতিক্রমে ১২ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিবের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আমির খসরুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ লুৎফর রহমানকে সভাপতি এবং শেখ মোস্তাহিদ রহমান লিটনকে (শিক্ষক) সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-শেখ শফিউল ইসলাম, শেখ শরিফুল ইসলাম, খাঁন শাহিনুর রহমান, হাবিবা খাতুন, তানিয়া সানজিদা, নুর মোহাম্মদ মোল্ল্যা, তানিয়া খাতুন ও শেখ জাহিদুল বারী। এছাড়া শাহীনা আখতার শিক্ষক প্রতিনিধি এবং প্রধান শিক্ষক আমির খসরু সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি গঠন প্রক্রিয়ায় অত্র বিদ্যালয়ের আটবারের নির্বাচিত সভাপতি ডাঃ শেখ আমিনুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলের সম্মতিক্রমে গঠিত এই নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী ও সুধীজন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

কালিগঞ্জের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি লুৎফর, সহ-সভাপতি লিটন

আপডেট সময় : ০৭:৩৭:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬