1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জে রোকেয়া মনসুর মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:৩৩ অপরাহ্ণ, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (০৫ জুলাই) সকালে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সবুজ বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কলেজের আঙিনায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন শিক্ষার্থী ও আয়োজকরা।
কর্মসূচির আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ছাত্রদল এবং কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ শাখা ছাত্রদল। বৃক্ষরোপণ অনুষ্ঠানে কলেজটির সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশজুড়ে যে বৃক্ষরোপণ অভিযান চলছে, তার ধারাবাহিকতায় তারা তাদের এলাকায় এই কর্মসূচি পালন করছেন। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এমন গঠনমূলক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

কালিগঞ্জে রোকেয়া মনসুর মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপডেট সময় : ০৩:২১:৩৩ অপরাহ্ণ, রবিবার, ৫ জুলাই ২০২৬