1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি এখন শর্তাধীন: ওয়াশিংটনের কড়া বার্তা কালিগঞ্জে ভিত্তিহীন অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি কেন্দ্রে উপস্থাপক হিসেবে ‘ক’ গ্রেডে উন্নীত হলেন মনিমালা চাকমা কালিগঞ্জে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন কালিগঞ্জে মাছের ঘের মালিককে ‘পরিকল্পিতভাবে’ হত্যা: আঘাতের চিহ্নে জোরালো হত্যার সন্দেহ, নিহতের পরিবারে কান্নার রোল, কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জে ঘেরের পাড়ে যুবকের মরদেহ উদ্ধার: হত্যাকাণ্ডের রহস্য নিয়ে এলাকায় চাঞ্চল্য রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জের পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি কালিগঞ্জে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কালিগঞ্জে ভিত্তিহীন অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:৪৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিপক্ষের দায়ের করা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শেখ আব্দুর রব।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ আব্দুর রব জানান, গত ৩০ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তারা জানতে পারেন যে, খায়রুল রাশা নামের এক ব্যক্তি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে তাদের নাম উল্লেখ করে যেসব বিষয় উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র।

তিনি দৃঢ়তার সাথে বলেন, “আমরা কোনো ধরনের জালিয়াতি, ষড়যন্ত্র কিংবা অপপ্রচারের সঙ্গে জড়িত নই। আমাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ভিত্তিহীন এসব অভিযোগের কারণে তাদের পরিবার, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সামাজিকভাবে মর্যাদা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে এলাকায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শেখ আব্দুর রব ও শেখ ওয়াহিদুজ্জামান বলেন, “কারও বিরুদ্ধে অভিযোগ দেওয়ার আগে বস্তুনিষ্ঠ তথ্য ও প্রমাণের প্রয়োজন। আমরা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি জানাচ্ছি, পুরো বিষয়টি যেন নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে তদন্ত করা হয়।”

তারা আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী যে কোনো ব্যবস্থা গ্রহণে তাদের আপত্তি নেই। তবে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হলে, তাদের মানহানির বিষয়টি বিবেচনায় নিয়ে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

সবশেষে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় স্থানীয় সংবাদমাধ্যম ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে শেখ আব্দুর রব ও শেখ ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি এখন শর্তাধীন: ওয়াশিংটনের কড়া বার্তা

কালিগঞ্জে ভিত্তিহীন অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি

আপডেট সময় : ০৭:৫২:৪৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬