1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জের ভদ্রখালী আউলিয়া দরবার শরীফের উদ্যোগে তাফসীরুল কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:১৮ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

নুর ইসলাম বাবু : 

সাতক্ষীরার কালিগঞ্জের ভদ্রখালী আউলিয়া দরবার শরীফের আয়োজনে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হলো তাফসীরুল কুরআন মাহফিল ও দোয়া অনুষ্ঠান। গত ২৮শে জুন সন্ধ্যা থেকে ভদ্রখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত আলেম আলহাজ্ব ড. আল্লামা সৈয়দ নজরুল ইসলাম। তিনি কুরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী আলোচনা পেশ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ শরীফ শাহাদাত, আলহাজ্ব কে এম আমিরুজ্জামান এবং ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুল মজিদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করেন।

মাহফিল শেষে আগত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। সুশৃঙ্খলভাবে মাহফিল সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জের ভদ্রখালী আউলিয়া দরবার শরীফের উদ্যোগে তাফসীরুল কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০০:১৮ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুন ২০২৬