1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

দক্ষিণ ফিলিপাইনে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: উপকূলীয় এলাকায় বড় ধরনের ভূ-তাত্ত্বিক পরিবর্তন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : 

ভেনিজুয়েলায় শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ফিলিপাইনের উপকূলে আঘাত হেনেছে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪২ মিনিটে (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিট) এই ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ৫২ দশমিক ৪ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের তীব্রতায় কেবল জনজীবনই বিপর্যস্ত হয়নি, বরং সমুদ্র উপকূলীয় অঞ্চলে ঘটেছে বড় ধরনের ভূ-তাত্ত্বিক পরিবর্তন। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পরিবেশ বিভাগ জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সমুদ্রের তলদেশ প্রায় ২ মিটার (৬.৬ ফুট) উপরে উঠে এসেছে। ‘উপকূলীয় উত্থান’ (Coastal Uplift) নামক এই বিরল ঘটনার ফলে কিছু এলাকায় উপকূলরেখা সমুদ্রের দিকে প্রায় ২০০ মিটার পর্যন্ত এগিয়ে গেছে, যা আগে পানির নিচে নিমজ্জিত ছিল।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ‘কোটাবাটো ট্রেঞ্চের’ স্থানচ্যুতির কারণেই সারাঙ্গানি ও দাভাও অক্সিডেন্টাল উপকূলের এই অংশটি উপরে উঠে এসেছে। এতে প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্য উন্মুক্ত হয়ে পড়ায় স্থানীয় পরিবেশ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

দক্ষিণ মিন্দানাও উপকূল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত কোটাবাটো ট্রেঞ্চ অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। চলতি বছরের শুরু থেকেই এ এলাকায় ছোট ছোট হাজারো ভূমিকম্পের ‘ঝাঁক’ রেকর্ড করা হয়েছে। এর তিন সপ্তাহেরও কম সময় আগে একই এলাকায় আঘাত হানা ভূমিকম্পে ৮০ জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল।

নতুন করে এই শক্তিশালী ভূকম্পনের পর ফিলিপাইনসহ পার্শ্ববর্তী এশিয়ার দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও প্রাণহানির সর্বশেষ তথ্য এখনো নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

দক্ষিণ ফিলিপাইনে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: উপকূলীয় এলাকায় বড় ধরনের ভূ-তাত্ত্বিক পরিবর্তন

আপডেট সময় : ০৭:১০:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ জুন ২০২৬