1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ৭ মাসে হত্যা-আত্মহত্যার চিত্র-বিচিত্র ও বিচারহীনতার দেয়াল: কার ইশারায় পাল্টে যায় খুনের বয়ান? কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান: দুর্নীতিমুক্ত প্রশাসন ও শিক্ষার পরিবেশ ফেরানোর প্রত্যাশা কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গেটে রাতের অভিযানে তেল জব্দ : অনিয়মের নতুন অধ্যায়, প্রশ্নের মুখে সরকারী পলিটেকনিক ঝুঁকিপূর্ণ যাতায়াতে থমকে কৃষি ও মৎস্য অর্থনীতি: কালিগঞ্জের দুর্গাপুর মৌজায় আধুনিক রাস্তা ও কালভাটের দাবি মৌতলা জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন খাস জমি ও জলমহাল অবৈধ দখলমুক্ত করে ভূমিহীন ও জেলেদের অধিকার নিশ্চিতের দাবি সংসদ সদস্য রবিউল বাশারের বিশ্বকাপ ফুটবলের ‘তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার আগ্রহ নেই ইংল্যান্ড-ফ্রান্সের’ কালিগঞ্জে বিজিবির জব্দকৃত ৫টি গরু কাস্টমসের নিলামে বিক্রি, রাজস্ব আদায় ১ লাখ ২০ হাজার টাকা কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ

চট্টগ্রামকে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: বিএনপি নেতা গোলাম মোস্তফার অভিনন্দন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৩৪৬ বার পড়া হয়েছে

শামিম হোসেন, ঢাকা থেকে :

সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে এক নতুন ইতিহাস রচনা করেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর, এবার জাতীয় পর্যায়েও নিজেদের অবিস্মরণীয় পারফরম্যান্সের ধারা বজায় রেখে টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে এই খুদে ফুটবলাররা।

খুদে ফুটবলারদের এই অভাবনীয় ও গৌরবময় অর্জনে খেলোয়াড়, কোচ, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা

গতকাল (৬ই জুন) ঢাকার মাঠে অনুষ্ঠিত অত্যন্ত উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শক্তিশালী চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে শেষ চারে (সেমিফাইনাল) নিজেদের জায়গা নিশ্চিত করে গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দুর্দান্ত বিজয়ে গনেশপুরের পাশাপাশি সমগ্র কালিগঞ্জ উপজেলা, সাতক্ষীরা জেলা তথা খুলনা বিভাগ আজ আনন্দিত ও গর্বিত।

আজ (৭ই জুন) বিকাল ৩টায় হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হবে খুলনার প্রতিনিধিত্বকারী এই খুদে টাইগারেরা।

আজ এক বিবৃতিতে ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন – “গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অবিস্মরণীয় সাফল্য আমাদের সমগ্র কালিগঞ্জবাসীর মুখ উজ্জ্বল করেছে। খুদে ফুটবলারদের এই দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করে যে – সঠিক দিকনির্দেশনা, নিবিড় পরিচর্যা ও সুযোগ পেলে আমাদের প্রান্তিক অঞ্চলের সন্তানরাও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে।”

সাফল্যের নেপথ্য কারিগরদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষকমণ্ডলী, টিম পরিচালক এবং কোচেদের অক্লান্ত পরিশ্রম ও সর্বোচ্চ ত্যাগের ফলেই আজ এই ঐতিহাসিক প্ল্যাটফর্মে পৌঁছানো সম্ভব হয়েছে।

আজ সেমিফাইনালে বরিশাল বিভাগের বিরুদ্ধে ম্যাচেও খেলোয়াড়দের এই জয়ের ধারা অব্যাহত থাকবে। গনেশপুর ফাইনালে উঠে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে-এটাই এখন সাতক্ষীরা জেলা তথা সমগ্র খুলনা বিভাগবাসীর একমাত্র প্রত্যাশা।

শুভেচ্ছা বার্তার শেষাংশে বিএনপি নেতা গোলাম মোস্তফা দলের সকল খুদে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আজ বিকাল ৩টার ভাগ্যনির্ধারণী সেমিফাইনাল ম্যাচের জন্য অগ্রিম শুভকামনা জানান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ৭ মাসে হত্যা-আত্মহত্যার চিত্র-বিচিত্র ও বিচারহীনতার দেয়াল: কার ইশারায় পাল্টে যায় খুনের বয়ান?

চট্টগ্রামকে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: বিএনপি নেতা গোলাম মোস্তফার অভিনন্দন

আপডেট সময় : ০৮:০৮:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ৭ জুন ২০২৬