1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবিস্মরণীয় জয়যাত্রা: সেমিফাইনালে প্রতিপক্ষ বরিশাল, খুদে ফুটবলারদের অভিনন্দন জানালেন এমপি রবিউল বাশার চট্টগ্রামকে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: বিএনপি নেতা গোলাম মোস্তফার অভিনন্দন কালিগঞ্জে ধলবাড়িয়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক বিশেষ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত ধলবাড়িয়ায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত : আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাম মোস্তফার নাম ঘোষণা কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান সুরত আলীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শ্রীরামপুরে ইট সোলিং রাস্তায় ব্যাপক অনিয়ম : ঠিকাদারের বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ কালিগঞ্জে জমি বিক্রির সাড়ে ৮ লাখ টাকা আত্মসাৎ: এবার খাস জমিতে থাকা বসতভিটা দখলের মরিয়া চেষ্টা, থানায় অভিযোগ কালিগঞ্জে ‘সু-সন্তান পুরস্কার’ প্রদান ও লাঠিখেলা অনুষ্ঠিত নাজিমগঞ্জ বাজারকে আধুনিক ও ব্যবসাবান্ধব করতে চান সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ আমিনুর রহমান মুন্না

চট্টগ্রামকে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: বিএনপি নেতা গোলাম মোস্তফার অভিনন্দন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

শামিম হোসেন, ঢাকা থেকে :

সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে এক নতুন ইতিহাস রচনা করেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর, এবার জাতীয় পর্যায়েও নিজেদের অবিস্মরণীয় পারফরম্যান্সের ধারা বজায় রেখে টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে এই খুদে ফুটবলাররা।

খুদে ফুটবলারদের এই অভাবনীয় ও গৌরবময় অর্জনে খেলোয়াড়, কোচ, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা

গতকাল (৬ই জুন) ঢাকার মাঠে অনুষ্ঠিত অত্যন্ত উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শক্তিশালী চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে শেষ চারে (সেমিফাইনাল) নিজেদের জায়গা নিশ্চিত করে গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দুর্দান্ত বিজয়ে গনেশপুরের পাশাপাশি সমগ্র কালিগঞ্জ উপজেলা, সাতক্ষীরা জেলা তথা খুলনা বিভাগ আজ আনন্দিত ও গর্বিত।

আজ (৭ই জুন) বিকাল ৩টায় হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হবে খুলনার প্রতিনিধিত্বকারী এই খুদে টাইগারেরা।

আজ এক বিবৃতিতে ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন – “গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অবিস্মরণীয় সাফল্য আমাদের সমগ্র কালিগঞ্জবাসীর মুখ উজ্জ্বল করেছে। খুদে ফুটবলারদের এই দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করে যে – সঠিক দিকনির্দেশনা, নিবিড় পরিচর্যা ও সুযোগ পেলে আমাদের প্রান্তিক অঞ্চলের সন্তানরাও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে।”

সাফল্যের নেপথ্য কারিগরদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষকমণ্ডলী, টিম পরিচালক এবং কোচেদের অক্লান্ত পরিশ্রম ও সর্বোচ্চ ত্যাগের ফলেই আজ এই ঐতিহাসিক প্ল্যাটফর্মে পৌঁছানো সম্ভব হয়েছে।

আজ সেমিফাইনালে বরিশাল বিভাগের বিরুদ্ধে ম্যাচেও খেলোয়াড়দের এই জয়ের ধারা অব্যাহত থাকবে। গনেশপুর ফাইনালে উঠে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে-এটাই এখন সাতক্ষীরা জেলা তথা সমগ্র খুলনা বিভাগবাসীর একমাত্র প্রত্যাশা।

শুভেচ্ছা বার্তার শেষাংশে বিএনপি নেতা গোলাম মোস্তফা দলের সকল খুদে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আজ বিকাল ৩টার ভাগ্যনির্ধারণী সেমিফাইনাল ম্যাচের জন্য অগ্রিম শুভকামনা জানান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবিস্মরণীয় জয়যাত্রা: সেমিফাইনালে প্রতিপক্ষ বরিশাল, খুদে ফুটবলারদের অভিনন্দন জানালেন এমপি রবিউল বাশার

চট্টগ্রামকে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: বিএনপি নেতা গোলাম মোস্তফার অভিনন্দন

আপডেট সময় : ০৮:০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬