1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
🔴 লাইভ আপডেট: ইরান-আমেরিকা চুক্তি চূড়ান্ত পর্যায়ে, তবে দুই পক্ষের দাবিতে ভিন্নতা কালিগঞ্জে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালিগঞ্জে হাতেনাতে গাঁজা বিক্রেতা আটক কালিগঞ্জে ভূমি অফিসের ‘তদন্ত বাণিজ্য’ ও জালিয়াতির অভিযোগ, ২০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় প্রতিবেদন পরিবর্তনের দাবি ভুক্তভোগীর! কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে আবারও শেখ সাইফুল বারী সফু কালিগঞ্জ বিএনপি নেতা সৈয়দ হাসনাত আলীর ইন্তেকাল, দুদলীতে জানাজা অনুষ্ঠিত কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিগঞ্জে সংবাদ সম্মেলন – নিজের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ ও মিথ্যাচারের অভিযোগ কালিগঞ্জ থানা পরিদর্শনে এসপি আবু সাহেল: দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা কালিগঞ্জে তৃণমূলে ক্ষোভ: শত শত বিএনপি নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি, তানাহলে সুযোগ নিতে পারে জামায়াত-নিষিদ্ধ সংগঠন!

ধলবাড়িয়ায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত : আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাম মোস্তফার নাম ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী : 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ জুন (শুক্রবার) বিকেল ৫টায় ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে যথাযথ মর্যাদায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। এছাড়াও ধলবাড়িয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম এবং তাঁর সফল রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

বক্তব্য শেষে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফাকে আসন্ন ধলবাড়িয়া ইউনিয়নের ‘চেয়ারম্যান পদপ্রার্থী’ হিসেবে তৃণমূলের নেতাকর্মী ও উপস্থিত সুধীজনের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। একই সাথে তিনি দলের ঐক্য বজায় রেখে তাঁর বিজয়ের লক্ষ্যে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা হাবিবুল্লাহ। মোনাজাত শেষে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

🔴 লাইভ আপডেট: ইরান-আমেরিকা চুক্তি চূড়ান্ত পর্যায়ে, তবে দুই পক্ষের দাবিতে ভিন্নতা

ধলবাড়িয়ায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত : আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাম মোস্তফার নাম ঘোষণা

আপডেট সময় : ১০:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬