1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান: দুর্নীতিমুক্ত প্রশাসন ও শিক্ষার পরিবেশ ফেরানোর প্রত্যাশা কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গেটে রাতের অভিযানে তেল জব্দ : অনিয়মের নতুন অধ্যায়, প্রশ্নের মুখে সরকারী পলিটেকনিক ঝুঁকিপূর্ণ যাতায়াতে থমকে কৃষি ও মৎস্য অর্থনীতি: কালিগঞ্জের দুর্গাপুর মৌজায় আধুনিক রাস্তা ও কালভাটের দাবি মৌতলা জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন খাস জমি ও জলমহাল অবৈধ দখলমুক্ত করে ভূমিহীন ও জেলেদের অধিকার নিশ্চিতের দাবি সংসদ সদস্য রবিউল বাশারের বিশ্বকাপ ফুটবলের ‘তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার আগ্রহ নেই ইংল্যান্ড-ফ্রান্সের’ কালিগঞ্জে বিজিবির জব্দকৃত ৫টি গরু কাস্টমসের নিলামে বিক্রি, রাজস্ব আদায় ১ লাখ ২০ হাজার টাকা কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠিত

ধলবাড়িয়ায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত : আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাম মোস্তফার নাম ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৩৬০ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী : 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ জুন (শুক্রবার) বিকেল ৫টায় ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে যথাযথ মর্যাদায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। এছাড়াও ধলবাড়িয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম এবং তাঁর সফল রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

বক্তব্য শেষে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফাকে আসন্ন ধলবাড়িয়া ইউনিয়নের ‘চেয়ারম্যান পদপ্রার্থী’ হিসেবে তৃণমূলের নেতাকর্মী ও উপস্থিত সুধীজনের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। একই সাথে তিনি দলের ঐক্য বজায় রেখে তাঁর বিজয়ের লক্ষ্যে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা হাবিবুল্লাহ। মোনাজাত শেষে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান: দুর্নীতিমুক্ত প্রশাসন ও শিক্ষার পরিবেশ ফেরানোর প্রত্যাশা

ধলবাড়িয়ায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত : আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাম মোস্তফার নাম ঘোষণা

আপডেট সময় : ১০:২১:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২৬