1. tusu0x1@gmail.com : :
  2. ovawp@ova-tools.top : ova_wp :
  3. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ১৬০ শিশুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবন, বৃষ্টিতে কাদাপথ; নতুন ভবন কবে হবে? নেপালের রাশুয়ার বন্যার পানি কি তেঁতুলিয়ায় ঢুকছে? গুজবের নেপথ্যে আসল ঘটনা কি? কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা-থানায় লিখিত অভিযোগ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নূর ইসলাম ইন্তেকাল করেছেন কালিগঞ্জে সার ডিলারকে জরিমানা-সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অফিশিয়াল ক্যাশ মেমোর পরিবর্তে সাদা কাগজে হাতে লেখা রসিদ দেওয়ার গুরুতর অভিযোগ কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু

কালিগঞ্জে সর্বোকালের সেরা লোডশেডিং ও লো-ভোল্টেজ ডিজিএম-এর অপসারণ চেয়ে মানববন্ধন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

তীব্র লোডশেডিং এবং মাত্রাতিরিক্ত লো-ভোল্টেজের কবলে পড়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। গ্রাহক ভোগান্তি চরম আকার ধারণ করায় এবং পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় অবশেষে কালিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ জাহাঙ্গীর আলমের অপসারণ দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী ও গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার এলাকার এই তীব্র বিদ্যুৎ সংকট নিরসনে দফায় দফায় কালিগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম-এর সাথে বৈঠক করেছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও দফায় দফায় চেষ্টা করেও জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলমের উদাসীন মনোভাব এবং অব্যবস্থাপনার কোনো পরিবর্তন ঘটাতে পারেননি।

টানা ও অনিয়মিত লোডশেডিং এবং লো-ভোল্টেজের কারণে উপজেলার সাধারণ মানুষের জনজীবন বিষিয়ে উঠেছে। বিশেষ করে তীব্র ভোল্টেজ ওঠানামার কারণে ইতিমধ্যেই কৃষকের সেচ পাম্পের মোটর, গৃহস্থালির ফ্রিজ, কম্পিউটার, ফ্যানসহ কোটি কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এতে সাধারণ গ্রাহক ও কৃষকেরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

পবিত্র ঈদুল আজহা (কুরবানি)। এই উৎসবের সময়ে ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীর ওপর মানুষের নির্ভরশীলতা অনেক বেড়ে যায়। শ্রীকলা গ্রামের শিমুল, নাঈম, আলাউদ্দীন, জাহাঙ্গীরসহ উপজেলার প্রতিটি পাড়া-মহল্লার সর্বস্তরের ভুক্তভোগী সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, কুরবানির এই উৎসবের মুহূর্তে বিদ্যুতের এমন ভয়াবহ দুরাবস্থা অত্যন্ত দুঃখজনক এবং অনতিবিলম্বে এই সংকট সমাধান না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও প্রকট আকার ধারণ করবে।

ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে অযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন ডিজিএম-এর অপসারণ এবং কালিগঞ্জে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ১৬০ শিশুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবন, বৃষ্টিতে কাদাপথ; নতুন ভবন কবে হবে?

কালিগঞ্জে সর্বোকালের সেরা লোডশেডিং ও লো-ভোল্টেজ ডিজিএম-এর অপসারণ চেয়ে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৩২:৩৮ অপরাহ্ণ, শনিবার, ৩০ মে ২০২৬