1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠিত কালিগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের পাহাড়: ফোন ধরেন না সাংবাদিকদের, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক সতেরো বছরের ছায়া : অনিয়মের উত্তরাধিকার ভাঙতে হলে জবাবদিহিই একমাত্র পথ কালিগঞ্জে সরকারি পুকুর সংলগ্ন ড্রেন সংস্কার কাজের উদ্বোধন, উপকৃত হবে ৪০০ পরিবার অবশেষে প্রত্যাহার কালিগঞ্জের সেই বিতর্কিত অধ্যক্ষ হুমায়ন কবীর: শিক্ষক বদলি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ? নাকি নতুন বানিজ্য! সম্পাদকীয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ও শিক্ষা খাতের সংকট কালিগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: বিএনপি কার্যালয়ে ককটেল হামলা মামলার আসামিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার কালিগঞ্জ থানায় ককটেল বিষ্ফোরনে আহত শ্রমিক রফিকুলের পাশে দাঁড়ালেন ওসি শহিদুল ইসলাম ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন, মোঃ জুলহক সরদার সভাপতি-সদস্য সচিব জেসমিন কাকুলী

 ‘হলুদ খাম’ ও এক কাপ চায়ের মহিমা : একটি ঈদ স্পেশাল রম্য উপাখ্যান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

ঈদের আগে আগে উপজেলা চত্বরে এক অদ্ভুত নীরবতা। বাতাসে ফাইলের ধুলো ওড়ার শব্দ নেই, নেই তদবিরকারীদের চিরাচরিত হট্টগোল। চারদিকে শুধু একটা সুবাস-তা হলো ‘বিশেষ চা’য়ের সুবাস।

সরকারি দপ্তরে পিয়নেরা আজকাল আর ফাইল নিয়ে দৌড়ায় না, তারা দৌড়ায় ট্রে-হাতে। তবে এই চায়ের কাপে চিনির চেয়ে ‘হিসাবের মিষ্টি’ আর লিকারের চেয়ে ‘গোপন সমঝোতার রঙ’ একটু বেশি কড়া।

চায়ের দোকানে এক কাপ চায়ের দাম সর্বোচ্চ ১০ থেকে ২০ টাকা। কিন্তু আমাদের এই বিশেষ উপার্জনের চা-চক্রে অর্থনীতির সমস্ত সূত্র মার খেয়ে যায়। সম্পর্কের গভীরতা এবং ‘তথ্য গোপন রাখার যোগ্যতা’র ওপর ভিত্তি করে চায়ের কাপের মূল্য নির্ধারিত হয়। চলুন দেখে নেওয়া যাক এই চত্বরের চা-বাজারের সর্বশেষ দরদাম

প্রাথমিক চা (রং চা)  ছোটখাটো সোর্স বা নবীন তথ্যসংগ্রাহক  ৫০০ -১,০০০  টাকা| কড়া চা / কপি-মাঝারি গোছের রাজনৈতিক কর্মী  ২,০০০ – ৩,০০০, স্পেশাল মালাই চা ঝানু সাংবাদিক (যারা ফাইল দেখেও না দেখার ভান করেন) | ৫,০০০ -১০,০০০ |

এই চায়ের বিল কিন্তু কোনো বিকাশ বা ক্যাশে পরিশোধ হয় না। এর জন্য রয়েছে একটি অত্যন্ত পরিশীলিত মাধ্যম-‘হলুদ খাম’। খামের ওপর অত্যন্ত নিখুঁত ও ভালোবাসা মাখানো ফন্টে চা-খোরের নাম লেখা থাকে। দেখে মনে হবে যেন ঈদের শুভেচ্ছা কার্ড, কিন্তু ভেতরে থাকে অফিসারদের অপকর্ম ঢাকা দেওয়ার এক জাদুকরী ‘টনিক’।

উপজেলা চত্বরে শুধু যে লিকুইড চা-ই পাওয়া যায়, তা কিন্তু নয়। যাদের ‘তেল মারার’ ক্ষমতা একটু বেশি, তাদের জন্য রয়েছে উপরি পাওনা। চত্বরের ফলজ গাছের সবচেয়ে মিষ্টি আমটি লগি দিয়ে পেড়ে লুকিয়ে রাখা হয় সেই বিশেষ পছন্দের মানুষের জন্য।

খামের পাশাপাশি বাড়ি চলে যায় ঈদের বিশেষ বাজার। সেখানে এলাচ, দারুচিনি, লবঙ্গের সুবাসের সাথে থাকে খাঁটি সয়াবিন তেল। তবে নীতি হলো-“আপনি যত ভালো তেল মারতে পারবেন, আপনার সংসারে তেলের অভাব তত কম হবে।”

আমি অবশ্য এবার বড় বাঁচা বেঁচে গেছি। মাত্র দুই কাপ চা খেয়েছি-তাও একদম স্বল্পমূল্যের, লিকার চা বলা চলে। আর এক কাপের অফার এসেছিল, কিন্তু পেটের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছি। ফ্রি পেলেই কি আর ‘ডিজিটাল চা’ হজম করা যায়?

আমার যেসব পরম শ্রদ্ধেয় সরকারি ও বেসরকারি বন্ধুরা এই বিশেষ হলুদ খামের চা নিয়মিত খাচ্ছেন, তাদের জন্য রইল অন্তহীন শুভকামনা। আপনারা সত্যিই আশীর্বাদপুষ্ট, আপনাদের জীবন ধন্য!

ধরুন, ৬ কোটি টাকার একটি গ্রামীণ রাস্তার উন্নয়ন প্রকল্প পাস হলো। সেখান থেকে ঠিকাদার আর অফিসারের কল্যাণে যে ‘এক কাপ চা’ আপনার হলুদ খামে এসে পৌঁছাল, তা আপনার পরিবারের জন্য হয়তো অত্যন্ত ‘বরকতময়’। কিন্তু আফসোস, ওই ভাঙাচোরা রাস্তার হাজার হাজার মানুষ কিন্তু এক ফোঁটা পানিও পেল না! তাদের কপালে রইল শুধু ধুলাবালি।

ভাই সব, চা না খেলে হয়তো এই জমানায় চলাই মুশকিল। সমাজে টিকে থাকতে হলে একটু-আধটু চা-পানের অভ্যাস করতেই হয়। তবে একটা বন্ধুসুলভ পরামর্শ দিয়ে যাই-বেশি পঁচা, বাসি কিংবা দুর্গন্ধযুক্ত চা খাবেন না।

যে চায়ের গন্ধ বেশি দূর ছড়ায়, সেই চা খেলে কিন্তু যেকোনো সময় পেট নষ্ট হতে পারে। আর তখন কিন্তু ‘হলুদ খাম’ দিয়েও সেই পেটের রোগ সারানো যাবে না। শরীর সহ্য না করলে সেই চায়ের কাপে চুমুক না দেওয়াই বুদ্ধিমানের কাজ।

সবাইকে ‘হলুদ খাম’ ও ‘বিশেষ চা’ মুক্ত (কিংবা যুক্ত!) পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা!

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ

 ‘হলুদ খাম’ ও এক কাপ চায়ের মহিমা : একটি ঈদ স্পেশাল রম্য উপাখ্যান

আপডেট সময় : ০৬:১৩:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬