1. tusu0x1@gmail.com : :
  2. ovawp@ova-tools.top : ova_wp :
  3. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ১৬০ শিশুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবন, বৃষ্টিতে কাদাপথ; নতুন ভবন কবে হবে? নেপালের রাশুয়ার বন্যার পানি কি তেঁতুলিয়ায় ঢুকছে? গুজবের নেপথ্যে আসল ঘটনা কি? কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা-থানায় লিখিত অভিযোগ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নূর ইসলাম ইন্তেকাল করেছেন কালিগঞ্জে সার ডিলারকে জরিমানা-সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অফিশিয়াল ক্যাশ মেমোর পরিবর্তে সাদা কাগজে হাতে লেখা রসিদ দেওয়ার গুরুতর অভিযোগ কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু

বিনামূল্যে নলতায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ল্যাবরেটরি টেস্টের উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৪৭০ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এখন থেকে গর্ভকালীন সময়ের প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ল্যাবরেটরির মাধ্যমেই সম্পন্ন করা যাবে।

মঙ্গলবার (১২ মে, ২০২৬) সকাল ১০টায় নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই ল্যাবরেটরি টেস্ট ল্যাবের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন কুমার সাহা।

এখন থেকে প্রসূতি ও গর্ভবতী মায়েরা ল্যাবরেটরিতে আধুনিক মেশিনের সাহায্যে রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা, ইউরিন আর/ই, ব্লাড গ্রুপ নির্ণয় এবং প্রেগনেন্সি টেস্টসহ বিভিন্ন জরুরি পরীক্ষা করানোর সুযোগ পাবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই কেন্দ্রে মা ও শিশুর যাবতীয় স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি এ অঞ্চলের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বিগত এক বছরে ডেলিভারি সংখ্যা প্রায় ২৮০ জন। এএনসি সেবা ৩৭১ জন, স্বাভাবিক প্রসব ১৭৬টি

কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

বক্তারা বলেন, ল্যাবরেটরি সেবা চালুর ফলে প্রান্তিক পর্যায়ের প্রসূতি মায়েদের আর দামী প্রাইভেট ক্লিনিকে যেতে হবে না। এর ফলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার আরও কমিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সোবহান এবং নলতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান। এছাড়াও ল্যাব টেকনোলজিস্ট ফাহমিদা আক্তার, এফডব্লিউভি দীপাঞ্জলি সরকার ও জুলেখা খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ১৬০ শিশুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবন, বৃষ্টিতে কাদাপথ; নতুন ভবন কবে হবে?

বিনামূল্যে নলতায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ল্যাবরেটরি টেস্টের উদ্বোধন

আপডেট সময় : ১০:০১:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬