1. tusu0x1@gmail.com : :
  2. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত: শ্রমিক ঐক্যের বিকল্প নেই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৪৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ (সাতক্ষীরা) :

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন, কালিগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভা উপজেলা শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

দিনের কর্মসূচির শুরু হয় সকাল ৮টায় কালিগঞ্জ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় শ্রমিকদের অধিকার ও সংহতি বিষয়ক বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন হোসেন। সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “মে দিবস শ্রমজীবী মানুষের শোষণমুক্তির প্রেরণা। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হতে হবে শ্রমিকের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তাদের অধিকার হরণ করতে পারবে না।”

বিশেষ অতিথি আন্তঃজেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সরদার আফছার আলী বলেন, শ্রমিক ও মালিক একে অপরের পরিপূরক। উভয়ের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলেই কেবল দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মো. মহাতাব হোসেন ও কবিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বাবু, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বক্তারা বলেন, মহান মে দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠার দিন। তারা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নের দাবি জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন প্রয়াত শ্রমিকদের শোকসন্তপ্ত পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। সবশেষে উপস্থিত বিপুল সংখ্যক শ্রমিকের মাঝে উন্নত মানের খাবার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন রহমান ও আব্দুস সালাম, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আজমীর হোসেন, প্রচার সম্পাদক ফরিদ হোসেন এবং সড়ক সম্পাদক আকরাম হোসেনসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত: শ্রমিক ঐক্যের বিকল্প নেই

আপডেট সময় : ০৮:৫৯:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ১ মে ২০২৬