1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

বর্ণাঢ্য আয়োজনে কালিগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ: পান্তা-ইলিশ ও গ্রামীণ মেলার আমেজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:১২ অপরাহ্ণ, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ : 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা ১৪৩৩ বরণ ও পহেলা বৈশাখ পালিত হয়েছে। মঙ্গললবার (১৪ এপ্রিল) দিনব্যাপী উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক গোষ্ঠীর পৃথক পৃথক আয়োজনে মুখরিত ছিল পুরো উপজেলা।

দিবসের শুরুতেই সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে সকাল ১০টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধী সমাজ ও ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী চিংড়ি, ভর্তা ও পান্তা ভাত খাওয়ার মাধ্যমে বাঙালি সংস্কৃতির আদি রূপ ফুটিয়ে তোলা হয়। এরপর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ বৈশাখী সঙ্গীত অনুষ্ঠান।

উপজেলার বিভিন্ন প্রান্তেও ছিল উৎসবের আমেজ। মৌতলা ইউনিয়নে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পৃথকভাবে বর্ষবরণ পালিত হয়। উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টায় শোভাযাত্রা শেষে পান্তা ও সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে।

এছাড়া বিষ্ণুপুর পি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়, কৃষাণ মজদুর ইউনাইটেড একাডেমি এবং দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া কলেজিয়েট স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব আঙিনায় নানা অনুষ্ঠানের আয়োজন করে।

দিনভর উপজেলার বিভিন্ন স্থানে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য লাঠি খেলা এবং গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। উৎসবের সমাপ্তি ঘটে সন্ধ্যার পর, যখন উপজেলা প্রশাসন ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মূর্ছনায় মেতে ওঠে হাজারো মানুষ।

যথাযোগ্য মর্যাদা ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের মধ্য দিয়ে কালিগঞ্জে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই আয়োজন ছিল এক কথায় অনন্য।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

বর্ণাঢ্য আয়োজনে কালিগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ: পান্তা-ইলিশ ও গ্রামীণ মেলার আমেজ

আপডেট সময় : ০৯:৩৫:১২ অপরাহ্ণ, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬