1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ: শাওন, মাহি ও শান্তার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ, তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল: প্রতিশোধের স্লোগানে প্রকম্পিত ইরান কালিগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধ বালি উত্তোলন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় এলাকাবাসীর ক্ষোভ কালিগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ: মৎস্য ঘেরের বাঁধ কেটে ২ লাখ টাকার ক্ষতি রহস্যের বেড়াজালে রাফাত হত্যা: আঘাতের চিহ্ন, প্রশ্নবিদ্ধ তদন্ত, বিচারের অপেক্ষায় নির্বাক পরিবার কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য কালিগঞ্জের মৌতলায় র‍্যালি ও সমাবেশ : মাদককে না জীবনকে হ্যাঁ বলুন কালিগঞ্জের বিষ্ণুপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ মাদ্রাসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: কালিগঞ্জে তোলপাড়, ২৬ ছাত্রীকে নিয়ে গেলেন অভিভাবকরা

কালিগঞ্জ থেকে সেনাবাহিনী প্রত্যাহার : জনমনে আতঙ্ক, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:১৫ অপরাহ্ণ, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৮৯৮ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি পলিটেকনিক্যাল কলেজে স্থাপিত অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পটি আজ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনের ৫১ দিন পর আজ সকালে সেনাবাহিনীর দলটি তাদের নিয়মিত কার্যক্রম শেষে যশোর সেনানিবাসের উদ্দেশ্যে রওনা দেয়।

আজ ৫ এপ্রিল, ২০২৬ তারিখ সকাল ৮টার পর ৩৭ বীর ইউনিটের ক্যাপ্টেন মোঃ সাজিদ – এর নেতৃত্বে মোট ৫৪ জন সেনাসদস্যের একটি দল কালিগঞ্জ ক্যাম্প ত্যাগ করেন। তারা পলিটেকনিক্যাল কলেজে স্থাপিত ক্যাম্পটি গুটিয়ে নিয়ে পুনরায় তাদের মূল কেন্দ্র যশোর সেনানিবাসের উদ্দেশ্যে গমন করেন।

সেনাবাহিনী প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণের মধ্যে অসন্তুষ্টি ও উদ্বেগ লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সেনাবাহিনী এলাকায় অবস্থানকালীন সময়ে অপরাধী ও অসাধু চক্রের মধ্যে একটি আতঙ্ক কাজ করত, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ স্বাভাবিক ছিল। এখন হঠাৎ করে ক্যাম্পটি প্রত্যাহার করায় সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন।

অনেকে মনে করছেন সেনাবাহিনী চলে যাওয়ার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে তাদের দাবী, কালিগঞ্জ পুলিশ প্রশাসন ও দলীয় দৃষ্টিভঙ্গী তৎপরতার সাথে ভূমিকা পালন করলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে । তারা বলছে যে, সেনাবাহিনীর অনুপস্থিতিকে কাজে লাগিয়ে যাতে অপরাধী চক্র আবারও সক্রিয় না হয়ে উঠতে পারে সেব্যাপারে পুলিশকে নিরোপেক্ষ জোরালো ভুমিকা নিতে হবে।

এলাকাবাসীর দাবি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা এবং প্রয়োজনে পুনরায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আলম বলেন, অন্তবর্তী সরকারের সময় থেকে কালিগঞ্জে সেনাবাহিনী ছিল। সেকারনে এলাকার শান্তি-শৃঙ্খলার অবনতি হয়নি। সেনাবহিনী চলে যাওয়ার পর জনমনে ভৃতির সঞ্চার হতে পারে। তবে আমরা যারা রাজনৈতিক নের্তৃবৃন্দ আছি, ইউএনও, পুলিশ প্রশাসন সহ সবাই একসাথে মিলে একটি শান্তিপূর্ণ পরিবেশ কালিগঞ্জ উপজেলা বাসীকে দিতে পারবো।

এব্যাপারে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু বলেন, কালিগঞ্জে আরও কিছু দিন সেনাবাহিনী অবস্থান করলে ভালো হতো। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় কালিগঞ্জে সেনাবাহিনীর ব্যাপক ভুমিকা ছিল। এই মুহুর্তে তাদের চলে যাওয়ায় একটি সুবিধাবাদী চক্র সুযোগ গ্রহন করবে। ফ্যাসিবাদী চরিত্র উকি দিচ্ছে। তারা সংগঠিত হয়ে এলাকায় বিশৃঙ্খলা করবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ: শাওন, মাহি ও শান্তার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ, তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা

কালিগঞ্জ থেকে সেনাবাহিনী প্রত্যাহার : জনমনে আতঙ্ক, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা

আপডেট সময় : ০১:০৭:১৫ অপরাহ্ণ, রবিবার, ৫ এপ্রিল ২০২৬