1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জের শ্রীকলায় রাতের আঁধারে মৎস্য খামারের মোটর ও তার চুরি, থানায় জিডির প্রস্তুতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:০৪ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে রাতের আঁধারে একটি মৎস্য খামারের সেচ মোটর ও প্রায় ৩০০ গজ বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে খামার মালিক জানিয়েছেন।

​ভুক্তভোগী খামার মালিক আব্দুল কাদের বাবলু জানান, গত রাতে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত তাঁর মৎস্য ঘেরে রাত আড়াইটা পর্যন্ত তারা মাছ ধরেছেন। এরপর কাজ শেষে সবাই বাড়িতে চলে যান। সকালে এসে দেখেন ঘেরের গেট ভেঙে ভেতরের সেচ মোটর এবং আনুমানিক ৩০০ গজ বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে।

​তিনি আরও জানান, চুরি হওয়া মটরটির মূল্য প্রায় ১০,০০০ টাকা এবং ৩০০ গজ তারের দাম প্রায় ২০,০০০ টাকা। সব মিলিয়ে তার প্রায় ৩০,০০০ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় রাতের বেলা মাদকসেবী ও বখাটেদের উপদ্রব অনেক বেড়ে গেছে, যার ফলে এ ধরনের চুরির ঘটনা ঘটছে।

​এ ঘটনায় ঘেরের মালিক আব্দুল কাদের বাবলুর পক্ষ থেকে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জের শ্রীকলায় রাতের আঁধারে মৎস্য খামারের মোটর ও তার চুরি, থানায় জিডির প্রস্তুতি

আপডেট সময় : ১১:২৮:০৪ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬