কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিবেদক :
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মোহাম্মদপুর–বাগমারী–তেলিখালী খালের ওপর নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক শেখ আলমগীর হোসেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সাঁকোটির উদ্বোধন করা হয়। দীর্ঘদিনের দুর্ভোগ দূর হওয়ায় এলাকাবাসী তাঁর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।
প্রতিনিধির নাম 










