1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি কেন্দ্রে উপস্থাপক হিসেবে ‘ক’ গ্রেডে উন্নীত হলেন মনিমালা চাকমা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৪৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি কেন্দ্রের জনপ্রিয় উপস্থাপক মনিমালা চাকমা সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছেন। পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি উপস্থাপক হিসেবে ‘খ’ গ্রেড থেকে ‘ক’ গ্রেডে উন্নীত হয়েছেন। এই অর্জনের স্বীকৃতি হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন সনদ প্রদান করা হয়েছে।

বুধবার (১ জুলাই) রাঙ্গামাটি বেতার কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোঃ আমানুর রহমান খান এবং সহকারী আঞ্চলিক পরিচালক জনাব মোঃ জাকারিয়া সিদ্দিকি তার হাতে এই সম্মাননা সনদ তুলে দেন।

মনিমালা চাকমা রাঙ্গামাটি জেলার বাসিন্দা। তার এই পেশাগত সাফল্যে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত ও আনন্দিত। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আজ আমার জীবনের অত্যন্ত আনন্দের একটি দিন। এই স্বীকৃতি আমাকে বেতারের দায়িত্ব পালনে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।”

তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সাফল্যের পেছনে আমাদের প্রাক্তন আঞ্চলিক পরিচালক জনাব মোঃ মঈন উদ্দীন স্যারের ভূমিকা অনস্বীকার্য। তিনিই এই গ্রেডেশন পরীক্ষার আয়োজন করেছিলেন। তার দূরদর্শিতা ও সহায়তার জন্য আমি চিরঋণী। এছাড়া আঞ্চলিক পরিচালক জনাব মোঃ আমানুর রহমান খান স্যার এবং সহকারী আঞ্চলিক পরিচালক জনাব মোঃ জাকারিয়া সিদ্দিকি মহোদয়ের কাছ থেকে এই স্বীকৃতি গ্রহণ করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সম্মানিত মনে করছি।”

পরিশেষে তিনি বাংলাদেশ বেতার পরিবারের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী দিনগুলোতে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি কেন্দ্রে উপস্থাপক হিসেবে ‘ক’ গ্রেডে উন্নীত হলেন মনিমালা চাকমা

আপডেট সময় : ০৭:৪২:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬