1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কালিগঞ্জে সু-নাগরিকের আলোচনা সভা ও বৃক্ষরোপণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:২৯ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার সামাজিক সংগঠন ‘সু-নাগরিক, কালিগঞ্জ’ এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সু-নাগরিক কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজমুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়। বক্তারা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সু-নাগরিক কমিটির সাধারণ সম্পাদক হাসানুর রহমান এবং সংগঠনের সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ।

বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কেবল একটি স্মৃতিচারণ নয়; এটি ন্যায়, সততা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই জাতীয় চেতনার পাশাপাশি পরিবেশ রক্ষার আন্দোলনেও সবাইকে এগিয়ে আসতে হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কালিগঞ্জে সু-নাগরিকের আলোচনা সভা ও বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৭:১৮:২৯ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬