1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৬০৯ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : 
সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ চলাকালে কলেজ সংলগ্ন সড়কে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ।

শিক্ষার্থীদের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের সরকারি অর্থ ও বিভিন্ন সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। পাশাপাশি ভুয়া বিল–ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও তোলেন তারা। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক ও অশোভন আচরণ, আপত্তিকর মন্তব্য এবং মানসিক হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৪ জুন) তারা সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা দেন।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অভিযুক্ত অধ্যক্ষের অপসারণ জরুরি। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবীর বলেন, “কতিপয় শিক্ষক ও অনিয়মিত কিছু শিক্ষার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ১০:০৪:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬