1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কালিগঞ্জ কৃষ্ণনগরে কৃষকের ক্ষেতে ২৮ ওল চুরি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে কৃষকের খেত থেকে প্রায় ৫ কেজি ওজনের ২৮টি ওল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে হতাশ হয়েছেন কৃষক ও স্থানীয়রা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কৃষ্ণনগর গ্রামের সন্তোষ কুমার ঘোষের ছেলে প্রসান্ত ঘোষের ওল খেতে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, প্রসান্ত ঘোষের খেতে ফলানো প্রতিটি ওলের ওজন ছিল প্রায় ৫ কেজি। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা খেত থেকে মোট ২৮টি ওল তুলে নিয়ে যায়। সকালে খেতে গিয়ে বিষয়টি দেখতে পান কৃষক প্রসান্ত ঘোষ।

দীর্ঘদিনের পরিশ্রমে ফলানো ফসল চুরি হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তিনি। স্থানীয়দের কেউ কেউ বিষয়টি নিয়ে রসিকতা করে বলছেন, চোরদেরও এখন নজর পড়েছে কৃষকের ওলের দিকে। তবে এ ঘটনায় এলাকায় ক্ষোভও দেখা দিয়েছে।

স্থানীয়রা বলেন, কৃষকের ফসল যদি খেতেই নিরাপদ না থাকে, তাহলে তারা কীভাবে নিশ্চিন্তে চাষাবাদ করবেন? তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস?

কালিগঞ্জ কৃষ্ণনগরে কৃষকের ক্ষেতে ২৮ ওল চুরি

আপডেট সময় : ১০:০৬:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬