1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের গৌরব জাকির হোসেন: নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে ‘দ্রুততম মানব’ পর্ব-০১: কালিগঞ্জে সঞ্জীব হত্যা : সুরতহালে মিলল একাধিক আঘাতের চিহ্ন কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউনিয়ন টিসিবি ডিলার পয়েন্টে সোমবার (২৭ জুলাই ২০২৬) টিসিবির পণ্য বিক্রি করা হবে কালিগঞ্জের ভাড়াশিমলায় পরিকল্পিত চক্রান্ত: সরকারি কলোনি উচ্ছেদের বর্বরোচিত পায়তারায় দিশেহারা অসহায় পরিবারগুলো সম্পাদকীয়: রাজনীতির অন্ধ আবেগ, হঠকারী সিদ্ধান্ত ও পরিণতি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপির ভাইরাল পোস্ট: ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’ কালিগঞ্জে রাতভর বৃষ্টিতে শ্রাবণের জলাবদ্ধতা: ডুবছে ফসল, ভেসে যাচ্ছে মাছের ঘের, দ্বিগুণ সবজির দাম রাষ্ট্রপতির পদত্যাগ: স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিলেন মো. সাহাবুদ্দিন কালিগঞ্জের ঈদগাহ মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপনের জোরালো দাবি কালিগঞ্জে মিটারের তার টান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কালিগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৪২ পূর্বাহ্ণ, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৪৪০ বার পড়া হয়েছে

ফারজানা রুবায়েত ইভা :

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পর্যায়ে এক গুরুত্বপূর্ণ কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা (আরএমও) ডা. রুপা রানী পাল। সভা সঞ্চালনা করেন উপজেলা (এমটিইপিআই) কর্মকর্তা শেখ মশিউর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিপন কুমার, মেডিকেল অফিসার (ডিসি) ডা. সাইদুর রহমান এবং এসআই আব্দুস সোবহান।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।

কালিগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি, মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শিশুর সুস্থতা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। এ ক্যাম্পেইন শতভাগ সফল করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

কালিগঞ্জবাসীর ধারনা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়নের হলে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের গৌরব জাকির হোসেন: নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে ‘দ্রুততম মানব’

কালিগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০১:৪২ পূর্বাহ্ণ, সোমবার, ২০ এপ্রিল ২০২৬