1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জে সঞ্জিব হত্যা মামলায় ৮৮ দিন পর নিতাই গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:২৬ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯৯ বার পড়া হয়েছে

এজাহারে নাম না থাকলেও তদন্তে সন্দেহের তালিকা থেকে গ্রেপ্তার; রিমান্ড চাইবে পুলিশ

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জিব কুমার সরকার হত্যা মামলায় ঘটনার ৮৮ দিন পর নিতাই চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে তার নাম না থাকলেও তদন্তে সন্দেহের তালিকায় থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত রাতে ১২টার পর কালিগঞ্জ ও পাইকগাছা থানা পুলিশের সহায়তায় পাইকগাছা উপজেলার কপিলমুনির একটি মাছের ঘের থেকে নিতাইকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার ১ নম্বর আসামি আনন্দ সরকারের ছোট ভাই এবং নিহত সঞ্জিবের প্রতিবেশী।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালিগঞ্জ থানার এসআই আব্দুর রহিম বলেন, নিতাইকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। অধিকতর তদন্তের জন্য তার রিমান্ড চাওয়া হবে। তবে নিতাইয়ের বিরুদ্ধে কী ধরনের তথ্য বা আলামত পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

সঞ্জিবের বাবা গোপাল চন্দ্র সরকার বাদী হয়ে ২ জুলাই কালিগঞ্জ থানায় মামলা করেন। মামলা নম্বর ১/১৪০। দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় করা মামলায় আনন্দ সরকার (৫০), তার ছেলে তাপস সরকার ওরফে ডালিম (২৭), শাওন সরকার (১৯) ও নেপাল চন্দ্র সরকার (৫২)-এর নাম রয়েছে। অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকেও আসামি করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি নেপাল চন্দ্র সরকার হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার আগে ২৯ জুন সন্ধ্যায় সঞ্জিব তার বাবা গোপাল চন্দ্র সরকারের সঙ্গে ঠেকরা-রহিমপুর এলাকার একটি মাছের ঘেরে যান। বাবা বাড়িতে ফিরে এলেও সঞ্জিব ঘেরেই থেকে যান। পরদিন ৩০ জুন ভোরে ঘেরে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান গোপাল চন্দ্র সরকার। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের অভিযোগ, জমিজমা ও মাছের ঘের সংক্রান্ত বিরোধের জেরে সঞ্জিবকে হত্যা করা হয়েছে। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

নিতাইকে গ্রেপ্তারের পর তার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, ঘটনার সময় তিনি কোথায় ছিলেন এবং তার বিষয়ে তদন্তে কী তথ্য পাওয়া গেছে, সেসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জে সঞ্জিব হত্যা মামলায় ৮৮ দিন পর নিতাই গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১২:২৬ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬