1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের ঈদগাহ মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপনের জোরালো দাবি কালিগঞ্জে মিটারের তার টান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার চেষ্টা কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে জালিয়াতির অভিযোগ গাজী নজরুল ইসলাম – একাত্তরের রণাঙ্গন থেকে রাজনৈতিক অপমৃত্যু: একজন বীর মুক্তিযোদ্ধার পতন ও ট্র্যাজেডির উপাখ্যান কালিগঞ্জে ৭ মাসে হত্যা-আত্মহত্যার চিত্র-বিচিত্র ও বিচারহীনতার দেয়াল: কার ইশারায় পাল্টে যায় খুনের বয়ান? কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান: দুর্নীতিমুক্ত প্রশাসন ও শিক্ষার পরিবেশ ফেরানোর প্রত্যাশা কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গেটে রাতের অভিযানে তেল জব্দ : অনিয়মের নতুন অধ্যায়, প্রশ্নের মুখে সরকারী পলিটেকনিক

কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে জালিয়াতির অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৩১ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ (সাতক্ষীরা):

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৫নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ২০২৬ গঠনের ক্ষেত্রে জালিয়াতি করে ছাত্রের অভিভাবক সাজার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষে গত ৭ জুলাই ২০২৬ তারিখে মো. রবিউল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে পদ বাগিয়ে নিতে আলতাফ হোসেন নামের এক ব্যক্তি ৫ম শ্রেণির শিক্ষার্থী (রোল ৯) আরিফ শাহরিয়ার ফাহিমের অভিভাবক সাজতে এফিডেভিট করেছেন। অথচ ওই শিক্ষার্থীর প্রকৃত পিতা ফারুক হোসেন এবং মাতা খালেদা পারভীন। বিদ্যালয়ের চূড়ান্ত ভোটার তালিকায় অভিভাবক হিসেবে আলতাফ হোসেনের নাম না থাকলেও তিনি নানা চক্রান্ত ও ফন্দিফিকিরে কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার অপচেষ্টা চালাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত আলতাফ হোসেনের কোনো সন্তান নেই। এর আগে পূর্ববর্তী ম্যানেজিং কমিটিতেও ক্ষমতার অপব্যবহার করে এবং ফ্যাসিস্ট দলের ওয়ার্ড সদস্য হওয়ার সুবাদে তিনি অবৈধভাবে কমিটিতে ঢুকেছিলেন। বর্তমান কমিটিতেও একই পদে আসার জন্য তিনি ষড়যন্ত্র ও হুমকি-ধামকি অব্যাহত রাখায় এলাকায় চরম অসন্তোষ ও শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম বলেন, “আমি স্কুল থেকে ম্যানেজিং কমিটির সকল নথিপত্র বিধি মোতাবেক প্রস্তুত করেছি এবং শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট জমা দিয়েছি। কমিটি পাস করা বা না করা তাঁর দায়িত্ব।”

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস জানান, “আমরা দুজন শিক্ষানুরাগীর নাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দিয়েছি। তিনি কাকে নির্বাচিত করবেন, সেটা সম্পূর্ণ তাঁর এখতিয়ার।”

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী ও অভিভাবক মহলের দাবি, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি বিধি মেনে সঠিক প্রক্রিয়ায় কমিটি গঠন করতে হলে অবিলম্বে ওই এফিডেভিট বাতিল ও ম্যানেজিং কমিটি গঠন সাময়িকভাবে স্থগিত করা প্রয়োজন। একই সঙ্গে পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের ঈদগাহ মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপনের জোরালো দাবি

কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে জালিয়াতির অভিযোগ

আপডেট সময় : ১০:৫৮:৩১ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬