সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৬ (ছয়) মাসের জন্য ৪ সদস্যবিশিষ্ট একটি নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
গত ১০ আগস্ট ২০২৬ তারিখে যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোহাঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ হলেন সভাপতি জনাব মো: আব্দুল গফফার (বোর্ড কর্তৃক মনোনীত) সাধারণ শিক্ষক সদস্য জনাব পরিমল কুমার কর্মকার (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত) অভিভাবক সদস্য জনাব এস এম মনিরুল ইসলাম (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) সদস্য সচিব প্রধান শিক্ষক, শ্রীউলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
অফিস আদেশে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ) এর প্রবিধান ৪৪ এর উপ-প্রবিধান (১) অনুযায়ী পত্র ইস্যুর তারিখ থেকে আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবিধান ১০ এর উপ-প্রবিধান (১) এর অধীন নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে বলা হয়েছে।
এছাড়াও, অনুমোদিত অ্যাডহক কমিটি পরিবর্তন করার ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে আদেশে উল্লেখ করা হয়।
মোঃ ইশারাত আলী 















