1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জের মাদকা‌টি গ্রা‌মে ঐতিহ্যবাহী ‘ঘৌড় দৌড় প্রতিযোগিতা’: হাজার হাজার মানুষের ঢল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৩৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৩৯৯ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী, কালিগঞ্জ থেকে:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মাদকাটি গ্রামে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনা এবং জনমনে আনন্দঘন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘ঘৌড় দৌড় প্রতিযোগিতা-২০২৬’। শনিবার (২৭ জুন) আয়োজিত এই প্রতিযোগিতাটি স্থানীয় ক্রীড়াপ্রেমী, হাজার হাজার নারী-শিশু ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক এবং তালা-কলারোয়া-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব মো. হাবিবুল ইসলাম হাবিব। বিশাল জনসমাগম ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে প্রধান অতিথি অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয়রা প্রধান অতিথি জনাব মো. হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল তোড়া ও ক্রেস্ট দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম।
এই ঘৌড় দৌড় প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশাল এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদকাটি গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুস সাত্তার মেম্বার ও তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জনাব হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমাদের সাতক্ষীরার মাটি অত্যন্ত উর্বর; এটি শুধু ফসলের জন্য নয়, সংস্কৃতির জন্যও। আজকের এই ঘোড় দৌড় প্রতিযোগিতা আমাদের হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে পুনরায় জাগ্রত করেছে। হাজার হাজার মানুষের এই উপস্থিতি প্রমাণ করে আমাদের সংস্কৃতি এখনও কতটা জীবন্ত।”
তিনি আরও বলেন, “মাদকাটির যুবসমাজ ও মুরুব্বিরা সম্মিলিতভাবে যে আয়োজন করেছেন, তা তরুণ প্রজন্মকে মাঠমুখী করবে এবং মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়তা করবে। এই ঐতিহ্যকে ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এই ঘৌড় দৌড় প্রতিযোগিতার উন্নয়ন এবং আগামী বছর থেকে আরও বৃহৎ পরিসরে এই আয়োজনটি কীভাবে করা যায়, সে বিষয়ে আমি আপনাদের পাশে আছি।”
পরিশেষে, প্রধান অতিথি অংশগ্রহণকারী ঘোড়া মালিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং চমৎকার নৈপুণ্যের জন্য অভিনন্দন জানান এবং প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সাথে সাথে তিনি আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জের মাদকা‌টি গ্রা‌মে ঐতিহ্যবাহী ‘ঘৌড় দৌড় প্রতিযোগিতা’: হাজার হাজার মানুষের ঢল

আপডেট সময় : ০২:৩২:৩৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুন ২০২৬